ইরানের খারগ দ্বীপে ভয়াবহ বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চরম উত্তেজনার মধ্যেই এবার কেঁপে উঠল দেশটির জ্বালানি অর্থনীতির হৃৎপিণ্ড হিসেবে পরিচিত ‘খারগ দ্বীপ’। মঙ্গলবার (৭

2026-04-07T18:24:49+00:00
2026-04-07T18:24:49+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
ইরানের খারগ দ্বীপে ভয়াবহ বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৬:২৪ পিএম   (ভিজিট : ৪৫)
ইরানের জ্বালানি অর্থনীতির হৃৎপিণ্ড হিসেবে পরিচিত ‘খারগ দ্বীপ’। ছবি : সংগৃহীত
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চরম উত্তেজনার মধ্যেই এবার কেঁপে উঠল দেশটির জ্বালানি অর্থনীতির হৃৎপিণ্ড হিসেবে পরিচিত ‘খারগ দ্বীপ’। মঙ্গলবার (৭ এপ্রিল) ইরানের তেল রপ্তানির প্রধান এ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। 

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা 'মেহর নিউজ' এক জরুরি বার্তায় জানিয়েছে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খারগ দ্বীপে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণ অনুভূত হয়েছে। তবে বিস্ফোরণের কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে সংস্থাটি তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য দেয়নি।
এই বিস্ফোরণ এমন এক সময়ে ঘটল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই দ্বীপটি দখল বা বোমা মেরে উড়িয়ে দেওয়ার একাধিক হুমকি দিয়ে আসছিলেন। গত ৩০ মার্চ এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র চাইলে ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তেলকূপ এবং খারগ দ্বীপ নিমেষেই ধ্বংস করে দিতে পারে।

উল্লেখ্য, খারগ দ্বীপটি পারস্য উপসাগরে অবস্থিত এবং ইরানের মোট তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশই এই টার্মিনালের মাধ্যমে সম্পন্ন হয়। ফলে এখানে যেকোনো ধরনের বড় আঘাত বা উৎপাদন ব্যাহত হওয়ার অর্থ হলো ইরানের অর্থনীতিতে ধস নামা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটা।

/কেএইচ


  বিষয়:   ইরান  খারগ দ্বীপ  বিস্ফোরণ  যুক্তরাষ্ট্র  ট্রাম্প  যুদ্ধ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: