ইসরায়েলি নীতির সমালোচনাকে ইহুদিবিদ্বেষ আখ্যা, মার্কিন সিনেটরের ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলের নীতির সমালোচনাকে ইহুদিবিদ্বেষ হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের সিনেটর টিম কাইন। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের প্রতি

2026-11-22T10:47:15+00:00
2026-11-22T10:47:15+00:00
 
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইসরায়েলি নীতির সমালোচনাকে ইহুদিবিদ্বেষ আখ্যা, মার্কিন সিনেটরের ক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১০:৪৭ এএম 
যুক্তরাষ্ট্রের সিনেটর টিম কাইন। ছবি : সংগৃহীত
ইসরায়েলের নীতির সমালোচনাকে ইহুদিবিদ্বেষ হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের সিনেটর টিম কাইন। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের প্রতি আচরণ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চিঠি দেওয়ার পর তিনি ও তাঁর কয়েকজন সহকর্মী এমন অভিযোগের মুখে পড়েছেন বলে জানিয়েছেন।

হ্যালিফ্যাক্স আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামে কেইন বলেন, নেতানিয়াহুর পক্ষ থেকে পাঠানো জবাবে তাঁদের চিঠিকে ‘ইহুদিবিদ্বেষী প্রচারণার পুনরাবৃত্তি’ বলে উল্লেখ করা হয়েছে। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন, ‘না, এটি তা নয়। এটি প্রমাণের ভিত্তিতে বলা কথা। অধিকৃত পশ্চিম তীরে আমেরিকানদের সঙ্গে যেভাবে আচরণ করা হচ্ছে, সেটিই এখানে তুলে ধরা হয়েছে।’


গত আগস্টে কেইনসহ ৪৫ জন ডেমোক্র্যাট সিনেটর নেতানিয়াহুকে ওই চিঠি পাঠান। এতে অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধির লাগাম টানতে অবিলম্বে পদক্ষেপ নেওয়া, নতুন বসতি স্থাপনের অনুমোদন বন্ধ করা এবং ফিলিস্তিনিদের প্রতি আচরণের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করার দাবি জানানো হয়। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সঙ্গে আচরণের বিষয়টিও চিঠিতে উল্লেখ করা হয়েছিল।

কেইন বলেন, ‘ইহুদিবিদ্বেষ ভয়াবহ। আবার কোনো কিছুকে ভুলভাবে ইহুদিবিদ্বেষ হিসেবে চিহ্নিত করাও ভয়াবহ।’ 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ইসরায়েলি নীতি  সমালোচনা  ইহুদিবিদ্বেষ  মার্কিন সিনেটর  ক্ষোভ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: