ক্ষেপণাস্ত্র যুদ্ধের চেয়েও কঠিন যুদ্ধে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরান বর্তমানে এক ‘নীরব অর্থনৈতিক যুদ্ধের’ মুখোমুখি হচ্ছে, যা ‘ক্ষেপণাস্ত্র যুদ্ধের চেয়েও কঠিন’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

2026-11-21T22:48:46+00:00
2026-11-21T22:49:43+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ক্ষেপণাস্ত্র যুদ্ধের চেয়েও কঠিন যুদ্ধে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১০:৪৮ পিএম  আপডেট: ২১.১১.২০২৬ ১০:৪৯ পিএম
মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত
ইরান বর্তমানে এক ‘নীরব অর্থনৈতিক যুদ্ধের’ মুখোমুখি হচ্ছে, যা ‘ক্ষেপণাস্ত্র যুদ্ধের চেয়েও কঠিন’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে তার এই বক্তব্য প্রকাশিত হয়েছে। বিনিয়োগকারী ও উৎপাদকদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, একদল ‘দখলদার, নিপীড়ক ও জবরদস্তিকারী’ দেশটিকে ধ্বংস করার চেষ্টা চালিয়েছিল। তবে ইরানের ব্যবসায়ীরা অত্যন্ত দক্ষতার সঙ্গে বাজার পরিস্থিতি সামাল দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী তিনি বলেন, দেশের বিরুদ্ধে চলমান অর্থনৈতিক চাপ এমন এক পরিস্থিতি তৈরি করেছে, যেখানে সরাসরি সামরিক সংঘাতের তুলনায় অর্থনৈতিক লড়াই মোকাবিলা করা আরও কঠিন হয়ে উঠেছে। ক্ষেপণাস্ত্রের যুদ্ধ দৃশ্যমান হলেও অর্থনৈতিক যুদ্ধের প্রভাব দীর্ঘস্থায়ী এবং তা সাধারণ মানুষের জীবনযাত্রা, উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যের ওপর সরাসরি চাপ সৃষ্টি করে।

পেজেশকিয়ানের এই বক্তব্য এমন একসময়ে এলো, যখন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপের কারণে ইরান দীর্ঘদিন ধরে বিভিন্ন চ্যালেঞ্জের মুখে রয়েছে। দেশটির জ্বালানি, ব্যাংকিং, বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ খাত এসব চাপের প্রভাব মোকাবিলা করছে। বিশেষ করে আন্তর্জাতিক আর্থিক লেনদেনে সীমাবদ্ধতা এবং বৈদেশিক মুদ্রার সংকট ইরানের অর্থনীতির জন্য বড় প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে।

বৈঠকে শীত মৌসুমে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়েও কথা বলেন ইরানের প্রেসিডেন্ট। তিনি জানান, শীতকালে যেন বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক রাখা যায় এবং কোনো ধরনের লোডশেডিং করতে না হয়, সে জন্য সরকার কাজ করছে। ইরানে শীতকালে গ্যাসের চাহিদা বেড়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন ও আবাসিক খাতে জ্বালানি সরবরাহের ওপর বাড়তি চাপ তৈরি হয়। ফলে বিদ্যুৎকেন্দ্রগুলোতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সরকারের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 


  বিষয়:   ক্ষেপণাস্ত্র  যুদ্ধ  ইরান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: