গোড়ালির টেন্ডন ছিঁড়ে গেছে মামদানির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সাংবাদিকদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। বৃহস্পতিবার রাতে সিটি হলের সাংবাদিকদের সঙ্গে প্রীতি

2026-11-21T22:46:58+00:00
2026-11-21T22:46:58+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
গোড়ালির টেন্ডন ছিঁড়ে গেছে মামদানির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১০:৪৬ পিএম 
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। ছবি : সংগৃহীত
সাংবাদিকদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। বৃহস্পতিবার রাতে সিটি হলের সাংবাদিকদের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে গিয়ে তার অ্যাকিলিস টেন্ডন (গোড়ালির পেছনের গুরুত্বপূর্ণ টেন্ডন) ছিঁড়ে গেছে। এ কারণে আগামী ছয় থেকে আট সপ্তাহ তাকে বিশেষ চিকিৎসা বুট পরে থাকতে হবে।

এনওয়াই পোস্টের প্রতিবেদন অনুযায়ী শুক্রবার এক সংবাদ সম্মেলনে ক্রাচে ভর দিয়ে হাজির হন ৩৫ বছর বয়সি মামদানি। এ সময় এক সাংবাদিক তার চোটের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বৃহস্পতিবার রাতের ফুটবল ম্যাচেই এ দুর্ঘটনা ঘটে। কীভাবে এমন চোট পেলেন, সে ব্যাখ্যাও দিয়েছেন মেয়র। তার ধারণা, খেলার আগে যথাযথ প্রস্তুতি না নেওয়াই এর কারণ। হাস্যরসের সঙ্গে তিনি বলেন, ‘আমি কোনো স্ট্রেচিং করিনি।’

ফুটবলের ভক্ত হিসেবে পরিচিত মামদানি অবশ্য চোট পাওয়ার পরও ম্যাচের একটি সাফল্যের কথা জানাতে ভোলেননি। তিনি বলেন, মাঠে নামার কিছুক্ষণের মধ্যেই একটি গোল করেছিলেন। তবে মজার ছলে স্বীকার করেন, ‘আমি ভুলে গিয়েছিলাম যে আমার বয়স ৩৫।’ ম্যাচের ফলাফল নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। জানান, সাংবাদিকদের দলকে হারিয়ে দিয়েছিল মেয়রের দল।


ব্যস্ত কর্মসূচির জন্য পরিচিত মামদানি জানিয়েছেন, আগামী ছয় থেকে আট সপ্তাহ তাকে চিকিৎসার জন্য বিশেষ বুট ব্যবহার করতে হবে। তবে পুরোপুরি সুস্থ হয়ে আবার ফুটবল মাঠে ফিরতে প্রায় নয় মাস সময় লাগতে পারে। অ্যাকিলিস টেন্ডন পায়ের গোড়ালির পেছনে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ টিস্যু, যা পায়ের পেশির সঙ্গে গোড়ালির হাড়কে যুক্ত করে। হাঁটা, দৌড়ানো ও লাফানোর মতো কাজে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই টেন্ডন ছিঁড়ে গেলে সুস্থ হতে দীর্ঘ সময় প্রয়োজন হতে পারে।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 

  বিষয়:   গোড়ালি  টেন্ডন  মামদানি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: