হরমুজে উত্তেজনার মধ্যেই ইরানে ফের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের কেশম দ্বীপের কাছে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি কেশম

2026-11-21T19:36:58+00:00
2026-11-21T19:37:22+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
হরমুজে উত্তেজনার মধ্যেই ইরানে ফের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭:৩৬ পিএম  আপডেট: ২১.১১.২০২৬ ৭:৩৭ পিএম
পুরোনো ছবি।
ইরানের কেশম দ্বীপের কাছে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি কেশম শহরের উপকণ্ঠে আঘাত হেনেছে বলে জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ।

এর আগে কেশম দ্বীপের আকাশে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এরও আগে হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর পাহারায় থাকা জাহাজগুলো লক্ষ্য করে জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল তেহরান। এসব ঘটনার পরই কেশম দ্বীপের কাছে যুক্তরাষ্ট্রের নতুন হামলার খবর সামনে এল।

এদিকে ইরানের সঙ্গে চুক্তি নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার চীন সফর শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরান চুক্তি করতে আগ্রহী হলেও যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য কোনো প্রস্তাব দিতে পারেনি। তেহরান কয়েক দশক ধরে মানুষকে বিভ্রান্ত করে আসছে বলেও অভিযোগ করেন তিনি।


ট্রাম্প বলেন, তিনি ইরানের সঙ্গে কোনো ভুয়া চুক্তি চান না; বরং একটি প্রকৃত ও গ্রহণযোগ্য সমঝোতা চান। ইরানের সঙ্গে আলোচনা কীভাবে শেষ হবে, তার ওপর জ্বালানির দামের ওঠানামাও নির্ভর করছে বলে মন্তব্য করেন তিনি।

ট্রাম্পের এমন বক্তব্যের মধ্যেই কেশম দ্বীপের কাছে নতুন মার্কিন হামলার খবর দুই দেশের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। তবে হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। 

সময়ের আলো/জেডি  
  বিষয়:   ইরান  কেশম দ্বীপ  ক্ষেপণাস্ত্র হামলা  যুক্তরাষ্ট্র  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: