ইরান চুক্তি করতে চায়, তবে প্রস্তাব গ্রহণযোগ্য নয় : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে ইরান এখনো গ্রহণযোগ্য কোনো প্রস্তাব দিতে পারেনি বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন,

2026-11-21T19:32:01+00:00
2026-11-21T19:32:01+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরান চুক্তি করতে চায়, তবে প্রস্তাব গ্রহণযোগ্য নয় : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭:৩২ পিএম 
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে ইরান এখনো গ্রহণযোগ্য কোনো প্রস্তাব দিতে পারেনি বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তেহরান চুক্তিতে পৌঁছাতে আগ্রহী হলেও যুক্তরাষ্ট্রের প্রত্যাশা অনুযায়ী শর্ত দিতে ব্যর্থ হয়েছে। একই সঙ্গে কয়েক দশক ধরে ইরান মানুষকে বিভ্রান্ত করে আসছে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার চীন সফর শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ট্রাম্প। তিনি ইরানের সঙ্গে চলমান আলোচনার অগ্রগতির সঙ্গে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দামের ওঠানামার বিষয়টিও যুক্ত করেন।

ট্রাম্প বলেন, ‘এখন পেট্রলের দাম কত থাকবে, সেটিও নির্ভর করছে ইরানের সঙ্গে আমরা কীভাবে সমঝোতায় পৌঁছাই তার ওপর। তারা চুক্তি করতে চায়, কিন্তু আমার কাছে গ্রহণযোগ্য এমন চুক্তি করতে চায় না। আমরা প্রকৃত চুক্তি চাই, গত ৫১ বছর ধরে তারা যে ভুয়া চুক্তির কথা বলে আসছে, তেমন কিছু আর নয়।’


ইরানের বিরুদ্ধে আরও কড়া সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তারা ৫১ বছর ধরে মানুষকে বোকা বানিয়ে আসছে।’

উল্লেখ্য, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বিরোধের অন্যতম প্রধান বিষয় দেশটির পারমাণবিক কর্মসূচি ও এ নিয়ে আন্তর্জাতিক সমঝোতা। দুই দেশের মধ্যে নতুন করে চুক্তির আলোচনা চললেও এখন পর্যন্ত গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো যায়নি। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ইরান চুক্তি  প্রস্তাব  ট্রাম্প  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: