ভারতের উত্থান ঠেকাতে পাকিস্তানের পাশে চীন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

এশিয়ায় ভারতের প্রভাব ও সামরিক-অর্থনৈতিক সক্ষমতা বাড়তে থাকায় দেশটির অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে বিভিন্ন কৌশল নিচ্ছে চীন। শিল্পের গুরুত্বপূর্ণ উপকরণ সরবরাহে

2026-11-21T22:27:37+00:00
2026-11-21T22:27:37+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মার্কিন প্রতিবেদন
ভারতের উত্থান ঠেকাতে পাকিস্তানের পাশে চীন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১০:২৭ পিএম 
পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করে নয়াদিল্লির ওপর চাপ সৃষ্টি করছে বেইজিং । ছবি : সংগৃহীত
এশিয়ায় ভারতের প্রভাব ও সামরিক-অর্থনৈতিক সক্ষমতা বাড়তে থাকায় দেশটির অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে বিভিন্ন কৌশল নিচ্ছে চীন। শিল্পের গুরুত্বপূর্ণ উপকরণ সরবরাহে বিধিনিষেধ, সীমান্তে সামরিক তৎপরতা বৃদ্ধি এবং পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করে নয়াদিল্লির ওপর চাপ সৃষ্টি করছে বেইজিং। এমন সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি কমিশন।

যুক্তরাষ্ট্র-চীন অর্থনৈতিক ও নিরাপত্তাবিষয়ক পর্যালোচনা কমিশনের ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদনে এসব বিষয় উঠে এসেছে। ‘চীনের আরেকটি রণক্ষেত্র: ভারত ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ কৌশল’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সঙ্গে প্রতিযোগিতা করার মতো সক্ষমতা রয়েছে এমন কয়েকটি দেশের মধ্যে ভারত অন্যতম।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, এশিয়ায় ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে ভারতের শক্তিশালী অবস্থান যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। একই সঙ্গে চীনের উৎপাদন ও সরবরাহব্যবস্থার বিকল্প গড়ে তোলার ক্ষেত্রেও ভারত বড় ভূমিকা রাখতে পারে। এ কারণে ভারতের সক্ষমতা বৃদ্ধিকে নিজেদের স্বার্থের জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখছে বেইজিং।

কমিশনের পর্যবেক্ষণ অনুযায়ী, ভারতকে চাপে রাখার ক্ষেত্রে চীনের অন্যতম কার্যকর কৌশল অর্থনৈতিক বিধিনিষেধ। গুরুত্বপূর্ণ শিল্প উপকরণ, প্রযুক্তি ও বিশেষায়িত জ্ঞানের ওপর নিজেদের নিয়ন্ত্রণ কাজে লাগিয়ে ভারতের শিল্প সক্ষমতা ও প্রতিযোগিতার সুযোগ সীমিত করার চেষ্টা করছে দেশটি। পাশাপাশি ভারতের প্রয়োজনীয় কিছু শিল্প উপকরণ রপ্তানিতেও বিধিনিষেধ আরোপ করেছে বেইজিং।


এদিকে, ভারতের জন্য আরেকটি বড় উদ্বেগ হিসেবে পাকিস্তানের সঙ্গে চীনের সামরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়টি তুলে ধরেছে মার্কিন কমিশন। বিশেষ করে ২০২৫ সালের মে মাসে ভারত-পাকিস্তান সংঘাতের প্রসঙ্গ উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি এবং পাকিস্তানের প্রতি দীর্ঘদিনের সমর্থন ভারতের জন্য দুই দিক থেকে সামরিক হুমকির আশঙ্কা বাড়াচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, সরাসরি যুদ্ধে অংশ না নিয়েও সংকটের সময় পাকিস্তানের সামরিক সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখতে পারে চীন। গত বছরের মে মাসে ভারত-পাকিস্তান সংঘাতের সময়ও এর প্রতিফলন দেখা গেছে।

কমিশনের প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি বছরের শুরুতে চীন প্রথমবারের মতো স্বীকার করেছে, ২০২৫ সালের মে মাসে ভারতের ‘অপারেশন সিঁদুর’ চলাকালে পাকিস্তানকে সরাসরি প্রযুক্তিগত সহায়তা দিয়েছিল তারা।

উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিলে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক মানুষ নিহত হন। এর জবাবে গত বছরের মে মাসে পাকিস্তানের বিভিন্ন স্থানে সামরিক অভিযান চালায় ভারত, যার নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। এরপর দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে সামরিক সংঘাত ছড়িয়ে পড়ে।

সূত্র: এনডিটিভি  

সময়ের আলো/এসকে
  বিষয়:   মার্কিন প্রতিবেদন  ভারতের উত্থান ঠেকাতে  পাকিস্তানের পাশে চীন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: