৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে দেশের জ্বালানি চাহিদা মেটাতে আরও ৩ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।বুধবার (৮

2026-04-08T19:13:37+00:00
2026-04-08T19:13:37+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৭:১৩ পিএম 
সংগৃহীত ছবি
বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে দেশের জ্বালানি চাহিদা মেটাতে আরও ৩ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার (৮ এপ্রিল) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জরুরি জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে তিনটি পৃথক প্রস্তাব কমিটিতে উপস্থাপন করা হয়। এসব প্রস্তাবে আন্তর্জাতিক বাজার থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ডিজেল আমদানির কথা বলা হয়।

প্রথম প্রস্তাবে ইয়ার এনার্জি এজির কাছ থেকে ১ লাখ মেট্রিক টন ইএন ৫৯০-১০ পিপিএম মানের ডিজেল আমদানির অনুমোদন চাওয়া হয়।

দ্বিতীয় প্রস্তাবে কে অ্যান্ড আর ইন্টারন্যাশনাল ট্রেডিং কোম্পানির কাছ থেকে ১ লাখ মেট্রিক টন ১০-৫০ পিপিএম ডিজেল আমদানির প্রস্তাব দেওয়া হয়।


তৃতীয় প্রস্তাবে সিকদার ইন্টারন্যাশনালের কাছ থেকে আরও ১ লাখ মেট্রিক টন ইএন ৫৯০-১০ পিপিএম মানের ডিজেল আমদানির অনুমোদন চাওয়া হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এসব প্রস্তাব উপস্থাপন করে এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি তা নীতিগতভাবে অনুমোদন দেয়।

এর আগে, শনিবার সরকারি ছুটির দিনেও সরাসরি ক্রয় পদ্ধতিতে ১ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছিল।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   বৈশ্বিক  ভূরাজনৈতিক  দেশ  জ্বালানি  চাহিদা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: