সাংবাদিক আনিস আলমগীরের জামিন বহাল

আদালত প্রতিবেদক

আইন-আদালত

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন বহাল রেখেছেন আদালত। হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে

2026-04-08T23:05:54+00:00
2026-04-08T23:05:54+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আইন-আদালত
সাংবাদিক আনিস আলমগীরের জামিন বহাল
আদালত প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১১:০৫ পিএম   (ভিজিট : ১৮)
আনিস আলমগীর। সংগৃহীত ছবি
সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন বহাল রেখেছেন আদালত। হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার আদালত ‘নো অর্ডার’ দিয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। ফলে হাইকোর্টের দেওয়া জামিন কার্যকর থাকছে।

এর আগে গত ৫ মার্চ হাইকোর্ট থেকে জামিন পান আনিস আলমগীর। ওই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে বিষয়টি চেম্বার আদালতে ওঠে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ। অন্যদিকে আনিস আলমগীরের পক্ষে ছিলেন আইনজীবী তামান্না ফেরদৌস ও আসলাম মিয়া।

শুনানি শেষে তামান্না ফেরদৌস জানান, আদালত ‘নো অর্ডার’ দেওয়ায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রয়েছে।

গত বছরের ১৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডির একটি জিম থেকে আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। পরদিন তাকে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার দেখানো হয়।


এছাড়া জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে গত ১৫ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। এতে প্রায় ৩ কোটি ২৬ লাখ টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়। এই মামলায় গত ১১ মার্চ ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকেও জামিন পান তিনি।

দুই মামলায় জামিন পাওয়ার পর গত ১৪ মার্চ গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান আনিস আলমগীর। জ্যেষ্ঠ এই সাংবাদিক বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন এবং সাম্প্রতিক সময়ে টেলিভিশন টকশোতে অংশ নিয়ে আলোচনায় ছিলেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   সাংবাদিক  আনিস  আলমগীর  জামিন  বহাল 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: