‌ইতিহাসে এমন কূটনৈতিক বিপর্যয় আর ঘটেনি

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন সে দেশের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ। তিনি বলেছেন, আমাদের

2026-04-09T01:13:14+00:00
2026-04-09T01:13:14+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
নেতানিয়াহু ব্যর্থ
‌ইতিহাসে এমন কূটনৈতিক বিপর্যয় আর ঘটেনি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৩ এএম   (ভিজিট : ৪৩)
ইসরাইলের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ। ছবি : সংগৃহীত
ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন সে দেশের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ। তিনি বলেছেন, আমাদের ইতিহাসে এমন কূটনৈতিক বিপর্যয় আর কখনো ঘটেনি। দ্য টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

লাপিদ সামাজিকমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, আমাদের ইতিহাসে এমন কূটনৈতিক বিপর্যয় আর কখনো ঘটেনি। আমাদের জাতীয় নিরাপত্তার মূল বিষয় নিয়ে যখন সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল, তখন ইসরাইল আলোচনার টেবিলেই ছিল না। 

ইয়ার লাপিদ বলেন, সেনাবাহিনীকে যা করতে বলা হয়েছিল, তার সবই তারা করেছে এবং জনগণ অসাধারণ সহনশীলতা দেখিয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী নেতানিয়াহু ‘কূটনৈতিকভাবে ব্যর্থ হয়েছেন, কৌশলগতভাবে ব্যর্থ হয়েছেন এবং তিনি নিজে যে লক্ষ্যগুলো নির্ধারণ করেছিলেন, তার কোনোটিই পূরণ করতে পারেননি’। 


তিনি আরও বলেন, অহংকার, অবহেলা এবং কৌশলগত পরিকল্পনার অভাবে নেতানিয়াহু যে কূটনৈতিক ও কৌশলগত ক্ষতি করেছেন, তা মেরামত করতে আমাদের বছরের পর বছর সময় লাগবে।

যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরাইলের মানুষকেও স্বস্তির নিশ্বাস ফেলতে দেখা গেছে। চরম নিরাপত্তাহীনতা থেকে আপাত মুক্তির যে আনন্দ, তার ছাপ দেখা গেছে মানুষের মধ্যে। নেতানিয়াহু বলেছেন, যুদ্ধবিরতির চুক্তি হলেও লেবাননে হামলা অব্যাহত রাখবে তারা। যদিও বিরতির মধ্যস্থতাকারী পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছিল- যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রেও কার্যকর হবে।  

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   নেতানিয়াহু  ‌ইতিহাস  কূটনৈতিক বিপর্যয় 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: