ককরোচ জনতা পার্টির প্রথম সংবাদ সম্মেলন, মুখপাত্র নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দিল্লীতে প্রথম সাংবাদিক সম্মেলন করেছে ভারতের বহুল আলোচিত ককরোচ জনতা পার্টি। বুধবার (৩ জুন) নয়াদিল্লিতে সাংবাদিক সম্মেলন করেন মঞ্চের নবনিযুক্ত

2026-06-04T02:26:45+00:00
2026-06-04T02:26:45+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
ককরোচ জনতা পার্টির প্রথম সংবাদ সম্মেলন, মুখপাত্র নিয়োগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ২:২৬ এএম   (ভিজিট : ১৬)
ছবি : সংগৃহীত
দিল্লীতে প্রথম সাংবাদিক সম্মেলন করেছে ভারতের বহুল আলোচিত ককরোচ জনতা পার্টি। বুধবার (৩ জুন) নয়াদিল্লিতে সাংবাদিক সম্মেলন করেন মঞ্চের নবনিযুক্ত মুখপাত্র সৌরভ দাস।

তিনি জানান, মঞ্চের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আগামী ৬ জুন সকাল ৮টায় দিল্লিতে পৌঁছাবেন। সেখান থেকেই অভিযান শুরু করার আহ্বান জানিয়েছে ককরোচ জনতা পার্টি। বুধবার এতে যোগ দেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুকও।

নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক সম্মেলনে সৌরভ দাস বলেছেন, অভিজিৎ দীপকে ৬ জুন সকাল ৮টায় দিল্লি বিমানবন্দরে পৌঁছাবেন। সমর্থকদের বিমানবন্দরে আসার আহ্বান করেছেন এবং সেখানে তাকে অভ্যর্থনা জানানোর আহ্বান জানিয়েছেন। সোনম ওয়াংচুকসহ আমরা সকলেই পার্লামেন্ট স্ট্রিট থানায় যাব এবং জন্তরমন্তরে অবস্থান কর্মসূচির অনুমতি চাইব।

এর আগে বুধবার ককরোচ জনতা পার্টির তিনজন মুখপাত্র নিয়োগ করা হয়। সেই তালিকায় রয়েছেন সাংবাদিক সৌরভ দাস, রাজনৈতিক গবেষক এবং চিত্র নির্মাতা বিজেতা দাহিয়া, সাবেক ম্যানেজমেন্ট উপদেষ্টা আশুতোষ রাঙ্কা।


কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নয়াদিল্লির প্রাণকেন্দ্র জন্তরমন্তরে বিক্ষোভ করার পরিকল্পনা রয়েছে ককরোচ জনতা পার্টির। সামাজিক মাধ্যমের মঞ্চ থেকে ধীরে ধীরে সংগঠনের আকার নিচ্ছে তারা।

গত মাসে ভারতের প্রধান বিচারপতি একটি মামলার শুনানিতে বলেছিলেন, বেকার যুবকেরা আরশোলার (ককরোচ) মতো কাজ করেন। সেই মন্তব্যে ব্যাপক সমালোচনা হয়। এর মধ্য দিয়েই জন্ম হয় ককরোচ জনতা পার্টির।

সময়ের আলো/আআ


  বিষয়:   ককরোচ জনতা পার্টি  সংবাদ  সম্মেলন  মুখপাত্র  নিয়োগ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: