প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১০:০৭ এএম
মার্কিন ডেমোক্র্যাটিক সিনেটর মার্ক কেলি। ছবি : সংগৃহীত মার্কিন ডেমোক্র্যাটিক সিনেটর মার্ক কেলি ইরানের বিরুদ্ধে যুদ্ধে ট্রাম্প প্রশাসনের ভূমিকার তদন্ত দাবি করেছেন। একই সঙ্গে যুদ্ধের সামরিক উদ্দেশ্য, হামলার লক্ষ্যবস্তু নির্ধারণ এবং অস্ত্র কেনায় হাজার হাজার কোটি ডলার ব্যয়ের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন মার্ক কেলি বলেন, ‘এই ব্যর্থ সংঘাতের জন্য জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।’
অ্যারিজোনার এই সিনেটর অবসরপ্রাপ্ত নৌবাহিনীর পাইলট। তিনি সিনেটের সশস্ত্র পরিষেবা ও গোয়েন্দা কমিটিরও সদস্য। তার প্রশ্ন, ইরানে মার্কিন সামরিক অভিযান কোনো সুস্পষ্ট কৌশলগত লক্ষ্য সামনে রেখে পরিচালিত হয়েছিল, নাকি দেশটিতে সর্বোচ্চ মাত্রায় ধ্বংসযজ্ঞ চালানোই ছিল এর উদ্দেশ্য।
কেলি বলেন, তিনি ইরানে হামলার লক্ষ্যবস্তুর তালিকা দেখতে চান। একই সঙ্গে কারা এসব হামলার অনুমোদন দিয়েছেন এবং কয়েক হাজার কোটি ডলারের অস্ত্রশস্ত্র ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছেন, তা তদন্তের আহ্বান জানান তিনি।
তার এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন আগামী জানুয়ারিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা। এতে ইরান যুদ্ধ পরিচালনায় ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে কংগ্রেসে আরও বিস্তৃত তদন্ত ও পর্যালোচনার সুযোগ তৈরি হতে পারে।
সূত্র : আলজাজিরা
সময়ের আলো/কেএইচও