‘ইরান যুদ্ধ বন্ধকে অগ্রাধিকার দেবে নতুন মার্কিন কংগ্রেস’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধ করাকে নতুন মার্কিন কংগ্রেসের অন্যতম অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন হাউস ডেমোক্রেটিক পার্টির নেতা হাকিম জেফ্রিস।

2026-11-23T11:02:58+00:00
2026-11-23T11:02:58+00:00
 
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
‘ইরান যুদ্ধ বন্ধকে অগ্রাধিকার দেবে নতুন মার্কিন কংগ্রেস’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১১:০২ এএম 
হাউস ডেমোক্রেটিক পার্টির নেতা হাকিম জেফ্রিস। ছবি : সংগৃহীত
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধ করাকে নতুন মার্কিন কংগ্রেসের অন্যতম অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন হাউস ডেমোক্রেটিক পার্টির নেতা হাকিম জেফ্রিস। তিনি এই যুদ্ধকে ‘বেপরোয়া ও ব্যয়বহুল’ বলে মন্তব্য করেছেন।

সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেফ্রিস বলেন, ইরানে যুদ্ধের কারণে গ্যাস, খাদ্য ও ডিজেলের দাম আকাশচুম্বী হয়েছে। অন্যদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্কের কারণে সাধারণ আমেরিকানদের বার্ষিক ব্যয়ও হাজার হাজার ডলার বেড়েছে।

তিনি বলেন, ‘মার্কিন জনগণ যে ধরনের সাহসী, নাটকীয় ও অর্থবহ পরিবর্তন চাইছে, তা বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’


আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ২৫৮টি আসনে জয় পেয়েছে ডেমোক্র্যাটরা, যা ১৯৯২ সালের পর দলটির সর্বোচ্চ আসনসংখ্যা। সিনেটেও দলটি ৫৬টি আসন পাবে, যা এক দশকের বেশি সময়ের মধ্যে তাদের সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা।

এই আসনসংখ্যা আইন প্রণয়নের ক্ষেত্রে ডেমোক্র্যাটদের উল্লেখযোগ্য প্রভাব বিস্তারের সুযোগ তৈরি করবে। তবে ডেমোক্র্যাটদের উত্থাপিত বিলে ভেটো দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নতুন মার্কিন কংগ্রেসের কার্যক্রম আগামী জানুয়ারিতে শুরু হবে।

সূত্র : আল জাজিরা

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   ইরান যুদ্ধ  অগ্রাধিকার  নতুন মার্কিন কংগ্রেস 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: