এস-২৬ আলট্রার প্রি-অর্ডারে বাংলাদেশিদের ব্যাপক সাড়া

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

দেশের স্মার্টফোন বাজারে স্যামসাং-এর সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘গ্যালাক্সি এস-২৬ আলট্রা’ ঘিরে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে দেখা গেছে ব্যাপক আগ্রহ। প্রি-অর্ডারের সব কটি

2026-04-09T11:43:11+00:00
2026-04-09T11:44:21+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
বিবিধ
এস-২৬ আলট্রার প্রি-অর্ডারে বাংলাদেশিদের ব্যাপক সাড়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১১:৪৩ এএম  আপডেট: ০৯.০৪.২০২৬ ১১:৪৪ এএম  (ভিজিট : ৪০)
সংগৃহীত ছবি
দেশের স্মার্টফোন বাজারে স্যামসাং-এর সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘গ্যালাক্সি এস-২৬ আলট্রা’ ঘিরে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে দেখা গেছে ব্যাপক আগ্রহ। প্রি-অর্ডারের সব কটি ব্যাচ এরই মধ্যে শেষ হয়ে গেছে, যা গত বছরের গ্যালাক্সি এস-২৫ আলট্রার প্রি-অর্ডার বিক্রির তুলনায় প্রায় তিন গুণ বেশি। প্রি-অর্ডার করা সব ডিভাইস আগামী ২০ এপ্রিলের মধ্যে সরবরাহ করা হবে বলে জানিয়েছে স্যামসাং।

গত ২৫ ফেব্রুয়ারি বিশ্ববাজারে সিরিজটির উন্মোচনের পর থেকে দেশের গ্রাহকদের মধ্যে এটি নিয়ে আগ্রহ বাড়তে থাকে। ২ মার্চ দেশে প্রি-অর্ডার শুরুর সঙ্গে ক্রেতাদের জন্য মেমোরি আপগ্রেড ও সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাকের বিশেষ অফার দেওয়া হয়, যা ক্রেতাদের মধ্যে সাড়া ফেলেছে। ফলে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই প্রি-অর্ডারের সব স্টক শেষ হয়ে যায়। তবে যারা প্রি-অর্ডারের সুযোগ পাননি, তারা এখন দেশের যে কোনো অনুমোদিত স্যামসাং বিক্রয়কেন্দ্র থেকে সরাসরি গ্যালাক্সি এস-২৬ আলট্রা কিনতে পারবেন।

গ্যালাক্সি এস২৬ সিরিজে রয়েছে তিনটি মডেল—‘গ্যালাক্সি এস-২৬’, ‘এস-২৬ প্লাস’ ও ‘এস-২৬ আলট্রা’। উন্নত পারফরম্যান্স, আকর্ষণীয় নকশা এবং আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচারের সমন্বয়ে তৈরি এই সিরিজের প্রতিটি ডিভাইসই ব্যবহারকারীদের জন্য এনেছে নতুন অভিজ্ঞতা। তবে শক্তিশালী হার্ডওয়্যার ও উন্নত নকশার কারণে ‘এস-২৬ আলট্রা’ মডেলটি সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে।

বর্তমানে দেশের বাজারে গ্যালাক্সি এস-২৬ আলট্রা দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। ১২/৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম ২ লাখ ২৮ হাজার ৯৯৯ টাকা, যা কোবাল্ট ভায়োলেট, কালো ও আকাশি রঙে পাওয়া যাচ্ছে। ১২/২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা, যা মিলছে কোবাল্ট ভায়োলেট ও কালো রঙে।

এ ছাড়া একই সিরিজের গ্যালাক্সি এস-২৬ প্লাস (১২/২৫৬ জিবি) কালো রঙে পাওয়া যাচ্ছে ১ লাখ ৭২ হাজার ৪৯৯ টাকায়। আর গ্যালাক্সি এস-২৬ (১২/২৫৬ জিবি) আকাশি ও কোবাল্ট ভায়োলেট রঙে পাওয়া যাচ্ছে ১ লাখ ২৮ হাজার ৪৯৯ টাকায়। গ্রাহকদের কেনাকাটা সহজ করতে অনুমোদিত বিক্রয়কেন্দ্রগুলোতে ১২ মাসের সুদমুক্ত কিস্তি সুবিধা দিচ্ছে স্যামসাং।

সময়ের আলো/আআ


  বিষয়:   স্যামসাং  এস-২৬ আলট্রা  প্রি-অর্ডার  বাংলাদেশ  ব্যাপক  সাড়া 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: