রাফিয়ার মৃত্যু দলের জন্য অপূরণীয় ক্ষতি : এনসিপি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা রাফির অকাল মৃত্যুতে গভীর

2026-04-09T19:06:36+00:00
2026-04-09T19:06:36+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজনীতি
রাফিয়ার মৃত্যু দলের জন্য অপূরণীয় ক্ষতি : এনসিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৭:০৬ পিএম   (ভিজিট : ৪৮)
জাতীয় নাগরিক পার্টি। ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা রাফির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এনসিপি। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দলের দফতর সেল থেকে পাঠানো এক শোকবার্তায় তার এই প্রয়াণকে দলের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে অভিহিত করা হয়েছে। এর আগে বুধবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শোকবার্তায় এনসিপি জানায়, রাফিয়া সুলতানা রাফি ছিলেন একজন অত্যন্ত সাহসী, নিবেদিতপ্রাণ এবং আদর্শনিষ্ঠ সহযোদ্ধা। তার এই আকস্মিক চলে যাওয়া দলের প্রতিটি স্তরের নেতাকর্মীদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ সেশনের এই শিক্ষার্থী ছাত্রজীবন থেকেই অন্যায়, ফ্যাসিবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে আপসহীন ও সক্রিয় অবস্থান গ্রহণ করেছিলেন। ক্যাম্পাস জীবনে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তার জোরালো ভূমিকা ছিল প্রশংসনীয়।

এনসিপি আরও জানায়, বিশেষ করে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে তার অগ্রগণ্য ও সাহসী ভূমিকা ছাত্র সমাজের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। এ ছাড়া, ২০১৯ সালের রোকেয়া হল ছাত্র সংসদ নির্বাচনে ভিপি প্রার্থী হিসেবে তার অংশগ্রহণ ছাত্ররাজনীতিতে তার দৃঢ় অবস্থান ও নেতৃত্বের গুণাবলীরই প্রতিফলন ঘটিয়েছিল।


দলের পক্ষ থেকে জানানো হয়, বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাফিয়া সুলতানাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এই অকাল মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এনসিপি মরহুমার রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহ তাআলার নিকট তার জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য দোয়া করেছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করা হয়েছে। বিশেষভাবে তার রেখে যাওয়া অবুঝ সন্তানদের জন্য আল্লাহর রহমত ও হেফাজত কামনা করা হয় শোকবার্তায়।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   রাফিয়া  মৃত্যু  এনসিপি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: