হরমুজে জ্বালানিবাহী জাহাজে টোল আদায়ের সিদ্ধান্তে ট্রাম্পের ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জ্বালানিবাহী জাহাজ থেকে ইরানের টোল আদায়ের ঘোষণায় ক্ষোভ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, এ

2026-04-10T11:36:26+00:00
2026-04-10T11:39:17+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
হরমুজে জ্বালানিবাহী জাহাজে টোল আদায়ের সিদ্ধান্তে ট্রাম্পের ক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১১:৩৬ এএম  আপডেট: ১০.০৪.২০২৬ ১১:৩৯ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি
হরমুজ প্রণালী দিয়ে জ্বালানিবাহী জাহাজ থেকে ইরানের টোল আদায়ের ঘোষণায় ক্ষোভ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, এ বিষয়ে যে সমঝোতা হয়েছিল, ইরান তা ঠিকভাবে মানছে না। 

সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প অভিযোগ করেছেন, শুনেছি হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় ইরান তেলবাহী ট্যাংকার থেকে টোল (ফি) আদায় করছে। তারা যেন এমনটা না করে। আর যদি করে থাকে, তবে এখনই তা বন্ধ করতে হবে।

যুদ্ধ-পরবর্তী পরিস্থিতিতে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে নতুন ব্যবস্থাপনার কথা বলে আসছে ইরান। এই উদ্যোগের মাধ্যমে তেহরান কার্যত গুরুত্বপূর্ণ এই নৌপথে চলাচলকারী জাহাজের ওপর টোল বসানোর ইঙ্গিত দিয়েছে।


সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইসরায়েল লেবাননে সামরিক অভিযান কিছুটা কমাবে, যাতে শান্তি আলোচনা এগিয়ে নেওয়া যায়। আমি বিবির (নেতানিয়াহু) সঙ্গে কথা বলেছি। তিনি হামলা কমিয়ে আনতে রাজি হয়েছেন। এদিকে নেতানিয়াহু জানিয়েছেন, লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করতে যাচ্ছে তার সরকার।

আলোচনার মূল বিষয় হবে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ এবং দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, এ বিষয়ে আগামী সপ্তাহে ওয়াশিংটনে একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

তবে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে কি না, তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। লেবাননের কর্মকর্তারা আলোচনার আগে যুদ্ধবিরতির আহ্বান জানালেও নেতানিয়াহু স্পষ্টভাবে বলেছেন, লেবাননে কোনো যুদ্ধবিরতি নেই।

সময়ের আলো/আআ

  বিষয়:   হরমুজ  প্রণালী  জ্বালানি  জাহাজ  টোল  ট্রাম্প  ক্ষোভ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: