পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর রায়েরটেক গ্রামে পুকুরে ডুবে আদনান ও আব্রাহাম নামের আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (১০ এপ্রিল)

2026-04-10T17:15:23+00:00
2026-04-10T17:15:23+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৫:১৫ পিএম 
আদনান ও আব্রাহাম। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর রায়েরটেক গ্রামে পুকুরে ডুবে আদনান ও আব্রাহাম নামের আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের পুকুর পাড়ে খেলছিল দুই ভাই। একপর্যায়ে তাদের বলটি পুকুরে পড়ে যায়। বলটি তুলতে গিয়ে তারা পানিতে নামে এবং সেখানেই ডুবে যায়।

পরে পরিবারের সদস্যরা তাদের খুঁজে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। স্থানীয়দের সহায়তায় পুকুরে নেমে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।


এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

স্থানীয়দের মতে, সামান্য অসতর্কতার কারণেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।

সময়ের আলো/আরবিএন 



  বিষয়:   নারায়ণগঞ্জ  সোনারগাঁ  উপজেলা  কাঁচপুর  রায়েরটেক  পুকুর  ডুব 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: