পেট্রোল মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

জামালপুর প্রতিনিধি

সারাদেশ

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় অবৈধভাবে পেট্রোল মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।শুক্রবার

2026-04-10T20:26:34+00:00
2026-04-10T20:26:34+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
পেট্রোল মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৮:২৬ পিএম 
কাওনিয়ারচর বাজারে ভ্রাম্যমাণ আদালত। ছবি : সময়ের আলো
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় অবৈধভাবে পেট্রোল মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন।

জানা যায়, কাওনিয়ারচর বাজারে ব্যবসায়ী মিজানুর রহমান পেট্রোল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং সরকার নির্ধারিত দামের তুলনায় কয়েকগুণ বেশি দামে পেট্রোল বিক্রি করেন। 


অভিযানে কাওনিয়ারচর বাজারের ব্যবসায়ী মিজানুর রহমানের দোকানে ৮০০ লিটার পেট্রোল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অপরাধ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাকে জরিমানা করা হয়।

ইউএনও জহুরুল হোসেন জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।  

সময়ের আলো/জোই



  বিষয়:   পেট্রোল  মজুদ  ভ্রাম্যমাণ আদালত  জরিমানা  জামালপুর  দেওয়ানগঞ্জ উপজেলায় 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: