সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরের ভাঙ্গা থানায় দায়ের করা সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি সাদ্দাম শেখকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।বৃহস্পতিবার রাত

2026-04-10T21:15:59+00:00
2026-04-10T21:32:25+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৯:১৫ পিএম  আপডেট: ১০.০৪.২০২৬ ৯:৩২ পিএম
গ্রেফতার সাদ্দাম শেখ। ছবি : সময়ের আলো
ফরিদপুরের ভাঙ্গা থানায় দায়ের করা সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি সাদ্দাম শেখকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর সদর থানার মুন্সীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

শুক্রবার (১০ এপ্রিল) সকালে আসামিকে ভাঙ্গা থানায় হস্তান্তরের পর র‌্যাব-১০ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। 

র‌্যাব সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ সন্ধ্যায় সাদ্দাম শেখ মোবাইল ফোনে পূর্বপরিচিত এক নারীকে ঘোরাঘুরির কথা বলে ভাঙ্গা উপজেলার খামিনারবাগ গ্রামে নিয়ে যায়। নারীকে ঘুরাঘুরির কথা বলে ফসলের মাঠে নিয়ে সাদ্দাম ও তার তিন সহযোগী রাতভর পালাক্রমে ধর্ষণ করে। সকালে একটি পরিত্যক্ত ঘরে তরুণীকে আটকে রেখে তার সঙ্গে থাকা প্রায় ৮০ হাজার টাকা মূল্যের স্বর্ণ ও ৩ হাজার ৫৭০ টাকা ছিনিয়ে নেয়। পরে ঐ তরুণী ৯৯৯ কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীকে উদ্ধার করে।


এ ঘটনায় গত ১ এপ্রিল নারী বাদি হয়ে ভাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

এ ঘটনায় এক জনকে গ্রেফতার করলেও বাকি তিন জন আসামি পলাতক ছিলো। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেফতারে সহায়তার জন্য র‌্যাব-১০ কাছে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের একটি টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সাদ্দামকে গ্রেফতার করে। আরও দুই আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   সংঘবদ্ধ ধর্ষণ  মামলা  প্রধান আসামি  গ্রেফতার  ফরিদপুর  ভাঙ্গা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: