কুলখানিতে পদদলিত হয়ে শিশুসহ আহত ১৫

নরসিংদী প্রতিনিধি

সারাদেশ

কুলখানি অনুষ্ঠানে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) জুমার নামাজের পর নরসিংদী সদর উপজেলার মাধবদীর

2026-04-10T23:03:23+00:00
2026-04-10T23:03:23+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
কুলখানিতে পদদলিত হয়ে শিশুসহ আহত ১৫
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১১:০৩ পিএম 
লাল মিয়া মোল্লার কুলখানি। ছবি : সময়ের আলো
কুলখানি অনুষ্ঠানে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) জুমার নামাজের পর নরসিংদী সদর উপজেলার মাধবদীর ভগিরথপুর গ্রামে শিল্পপতি মোমেন মোল্লার স্কুল মাঠে এ ঘটনা ঘটে।

আহতরা হলো, আব্দুল মান্নান (৬০), আফাজ উদ্দিন (৫৫), কাদির মিয়া (৩০), সুমন আহমেদ (২৫), জাকারিয়া (১৫) ও ইব্রাহিম (৫) বাকিরা অজ্ঞাত।

নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট বিশিষ্ট শিল্পতি আব্দুল মোমেন মোল্লার প্রয়াত বাবা লাল মিয়া মোল্লার কুলখানি ভগিরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয়। কুলখানিতে ভগিরথপুরসহ আশেপাশের এলাকার প্রায় ৮/১০ হাজার লোক অংশগ্রহণ করতে জমায়েত হয় বিদ্যালয়ের গেটের সামনে। জুমার নামাজের পর বিদ্যালয়ের গেইট খুলে দিয়ে হুড়াহুড়ি করে লোকজন গেইট দিয়ে স্কুল মাঠে প্রবেশ করতে গেলে ধাক্কা-ধাক্কি এবং পদদলিত হয়ে অন্তত ১৫ জন আহত হয়।


আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকার বলেন, কুলখানি অনুষ্ঠান করার জন্য পূর্বানুমতি নেওয়া হয়নি। পদদলিত হয়ে আহত হওয়ার ঘটনা আমার জানা নেই।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফরিদা গুলশান আরা কবির বলেন, এ ঘটনায় চার জনকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্য থেকে গুরুতর আহত অবস্থায় একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   নরসিংদী  কুলখানি  পদদলিত  শিশু  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: