সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানে অনুষ্ঠিতব্য আলোচনা যদি কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় তবে ইরানের ওপর আবারও বড় ধরনের সামরিক হামলা চালানো হবে বলে

2026-04-10T23:45:07+00:00
2026-04-10T23:45:07+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১১:৪৫ পিএম   (ভিজিট : ২০)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
পাকিস্তানে অনুষ্ঠিতব্য আলোচনা যদি কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় তবে ইরানের ওপর আবারও বড় ধরনের সামরিক হামলা চালানো হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন, মার্কিন যুদ্ধজাহাজগুলোকে ইতোমধ্যে সর্বাধুনিক ও শক্তিশালী অস্ত্রশস্ত্রে সজ্জিত করার নির্দেশ দেওয়া হয়েছে। 

এবারের প্রস্তুতি আগের যেকোনো সময়ের চেয়েও ভয়াবহ এবং আলোচনার ফল ইতিবাচক না হলে এই শক্তি অত্যন্ত কার্যকরভাবে প্রয়োগ করা হবে বলেও জানান তিনি। 


তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে একটি ‘রিসেট’ বা নতুন করে সাজানোর প্রক্রিয়া চলছে, যেখানে মার্কিন বাহিনী তাদের ইতিহাসের সেরা গোলাবারুদ মজুত করছে। 

ট্রাম্প সরাসরি হুমকি দিয়ে বলেছেন, যদি তেহরানের সঙ্গে কোনো সম্মানজনক চুক্তিতে আসা সম্ভব না হয়, তবে যুক্তরাষ্ট্র সামরিক পথ বেছে নিতে দ্বিধা করবে না। 

তবে পাকিস্তানের ইসলামাবাদে প্রস্তাবিত শান্তি আলোচনার প্রাক্কালে ইরানকে চাপে রাখতেই ওয়াশিংটন এই মারমুখী অবস্থান গ্রহণ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 


/ইউএমএইচ


  বিষয়:   ইরান  ট্রাম্প 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: