মঈন খানের বাসায় ৭ দেশের রাষ্ট্রদূতের নৈশভোজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের বাসভবনে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সম্মানে আয়োজিত এক নৈশভোজে অংশ নিয়েছেন

2026-04-11T01:09:26+00:00
2026-04-11T14:42:42+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
মঈন খানের বাসায় ৭ দেশের রাষ্ট্রদূতের নৈশভোজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১:০৯ এএম  আপডেট: ১১.০৪.২০২৬ ২:৪২ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। ছবি : সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের বাসভবনে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সম্মানে আয়োজিত এক নৈশভোজে অংশ নিয়েছেন ৭টি দেশের রাষ্ট্রদূত।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর গুলশানে অবস্থিত ড. মঈন খানের বাসভবনে এ নৈশভোজের আয়োজন করা হয়।

কূটনৈতিক এ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, নেপাল, ইতালি ও নরওয়ের রাষ্ট্রদূত,  ব্রিটিশ হাইকমিশনার ছাড়াও কয়েকটি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
আরও পড়ুন

এছাড়া দেশের তিনজন শীর্ষ শিল্পপতি এবং ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলরও অনুষ্ঠানে অংশ নেন।

জানা গেছে,  বাংলাদেশের সার্বিক বিষয়, অর্থনীতি, বৈদেশিক কূটনৈতিক বিষয়, মধ্যপ্রাচ্য, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি এবং দেশের গণতন্ত্র, উন্নয়ন ও বিনিয়োগ নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে।

এছাড়া দেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং বিনিয়োগ পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশে গণতন্ত্রের অগ্রযাত্রা, সুশাসন এবং  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় করেন উপস্থিত কূটনীতিকরা।

এএডি/


  বিষয়:   মঈন খান  বাসা  দেশ  রাষ্ট্রদূত  নৈশভোজ  যুক্তরাষ্ট্র  ভারত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: