ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

জামালপুর প্রতিনিধি

সারাদেশ

দেওয়ানগঞ্জ বাজার রেল স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে নূরবানু (৯০) নামের এক বৃদ্ধা

2026-04-11T18:08:27+00:00
2026-04-11T18:09:17+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৬:০৮ পিএম  আপডেট: ১১.০৪.২০২৬ ৬:০৯ পিএম
সংগৃহীত ছবি
দেওয়ানগঞ্জ বাজার রেল স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে নূরবানু (৯০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। 

শনিবার (১১ এপ্রিল)সকালে জামালপুর জেলার নুরুন্দি রেল স্টেশন সংলগ্ন নলকুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নূরবানু ওই এলাকার মৃত আক্তারুজ্জামানের স্ত্রী।


জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, নূরবানু কানে কম শুনতেন এবং চোখেও কম দেখতেন। সকালে তিনি রেল লাইনের পাশে তার নিজ বাসা থেকে বের হয়ে লাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পরে ঘটনাস্থলেই মারা যান। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   ট্রেন  কাটা পড়ে  বৃদ্ধা  মৃত্যু  জামালপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: