বৈসাবির আনন্দ বিষাদে রূপ নিলো ৯ ব্যবসায়ীর

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

সারাদেশ

পাহাড়জুড়ে এখন চলছে সাজসাজ রব। চলছে বিজু, সাংগ্রাই আর বৈসুক তথা বৈসাবি উৎসবের প্রস্তুতি। তবে সেই আনন্দ বিষাদে রূপ নিয়েছে

2026-04-11T19:17:04+00:00
2026-04-11T19:17:04+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
বৈসাবির আনন্দ বিষাদে রূপ নিলো ৯ ব্যবসায়ীর
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৭:১৭ পিএম 
অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে যায়। ছবি : সময়ের আলো
পাহাড়জুড়ে এখন চলছে সাজসাজ রব। চলছে বিজু, সাংগ্রাই আর বৈসুক তথা বৈসাবি উৎসবের প্রস্তুতি। তবে সেই আনন্দ বিষাদে রূপ নিয়েছে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নয় ব্যবসায়ী পরিবারের কাছে। মধ্যরাতে এক আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তাদের আয়-রোজগারের একমাত্র ব্যবসা প্রতিষ্ঠানগুলো।

গতকাল শুক্রবার (১০ এপ্রিল) দীঘিনালা উপজেলার পাবলাখালী ইউনিয়নের শান্তিপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি মুদির দোকানে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের দোকানগুলো দাউদাউ করে জ্বলতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, বিজিবি (৭ বিজিবি) এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে যায়।

ব্যবসায়ীদের দাবি, আগুনে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


ফায়ার সার্ভিসের কর্মচারী পঙ্কজ বড়ুয়া জানান, তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণ করতে পারেননি। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান জ্ঞান চাকমা জানিয়েছেন, পাহাড়িদের বৈসাবি উৎসবের মাত্র দুইদিন আগে এই আগুন খুদে দোকানিদের মনে গভীর ক্ষত তৈরি করেছে। তাই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত সরকারি সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন তিনি।

এফআর


  বিষয়:   খাগড়াছড়ি  দীঘিনালা  ব্যবসায়ী  বৈসাবি  আগুন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: