দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদপুর নামক স্থানে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরাফ (১৩) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) রাত

2026-04-12T12:19:56+00:00
2026-04-12T13:02:57+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ১২:১৯ পিএম  আপডেট: ১২.০৪.২০২৬ ১:০২ পিএম
মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হতাহতদের দেখতে উৎসুক জনতা। ছবি : সময়ের আলো
মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদপুর নামক স্থানে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরাফ (১৩) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৮টার সময় এ দুর্ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন।

আহতরা হলেন, সদর উপজেলার মোমিনপুর গ্রামের রঞ্জিত পাত্রের ছেলে ইন্দ্রোজিত (৩১), গহরপুর গ্রামের আব্দুল বারির ছেলে সাজু (৩৮) ও সিংহাটি গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে হুছাইন(১৬)।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর জানান, সন্ধ্যায় সিংহাটি গ্রাম থেকে আরাফ ও তার বন্ধু হুছাইন একটি মোটরসাইকেল যোগ পাটকেলপোতা গ্রামের তার খালার বাসায় বেড়াতে যান। রাত সাড়ে ৮টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়ক হয়ে তাদের নিজ বাড়ি সিংহাটি যাওয়ার জন্য মোটরসাইকেলে রওনা হয়। পথে চাঁদপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় আরাফ। গুরুতর আহত হয় তার সঙ্গে থাকা হুছাইন ও অন্য মোটরসাইকেল আরোহি ইদ্রোজিত ও সাজু। 


স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সাজু ও হুছাইনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

সময়ের আলো/জোই


  বিষয়:   মোটরসাইকেল  মুখোমুখি সংঘর্ষ  নিহত  মেহেরপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: