তেলের লাইনে শিক্ষকের মৃত্যু

রংপুর ব্যুরো

সারাদেশ

রংপুরে পাম্পে তেল নিতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করে মেহেদি হাসান (৩২) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার (১২ এপ্রিল)

2026-04-12T16:31:53+00:00
2026-04-12T16:36:18+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
তেলের লাইনে শিক্ষকের মৃত্যু
রংপুর ব্যুরো
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৪:৩১ পিএম  আপডেট: ১২.০৪.২০২৬ ৪:৩৬ পিএম
শিক্ষক মেহেদি হাসান। ছবি : সময়ের আলো
রংপুরে পাম্পে তেল নিতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করে মেহেদি হাসান (৩২) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার (১২ এপ্রিল) বাদ জোহর কেরামতিয়া জামে মসজিদে জানাজা নামাজা শেষে মুন্সীপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

স্থানীয়ভাবে জানা গেছে, শনিবার বিকেলে নগরীর পর্যটন মোটেলের সামনে সুরমা পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মেহেদি নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়ার মতিউর রহমানের ছেলে। তিনি লাহিড়ির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। মেহেদি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।


পারিবারিক সূত্রে জানা যায়, পাম্পে তেল নিতে লাইনে প্রায় সাড়ে তিন ঘণ্টা দাঁড়িয়ে ছিলেন মেহেদি। দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি হার্ট অ্যাটাকের শিকার হন। পরে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, তেল নিতে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একজন মারা গেছে এমন তথ্য পেয়েছি। ঘটনাটির ডিটেইল সংগ্রহ করা হচ্ছে। 

শিক্ষকের মৃত্যুতে শিক্ষক শিক্ষার্থীসহ স্থানীয় মানুষের মাঝে শোকের ছায়া নেমে।

সময়ের আলো/জোই
  বিষয়:   তেল  লাইন  শিক্ষক  মৃত্যু  রংপুর 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: