ডিজিএফআইয়ের সাবেক দুই কর্মকর্তা ফের রিমান্ডে

আদালত প্রতিবেদক

জাতীয়

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে একদিন এবং সাবেক পরিচালক আফজাল নাসেরকে দুই দিনের

2026-04-12T17:03:56+00:00
2026-04-12T17:03:56+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
ডিজিএফআইয়ের সাবেক দুই কর্মকর্তা ফের রিমান্ডে
আদালত প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৫:০৩ পিএম 
শেখ মামুন খালেদ ও আফজাল নাসের। ছবি: সংগৃহীত
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে একদিন এবং সাবেক পরিচালক আফজাল নাসেরকে দুই দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। বিএনপির কর্মী মকবুল হত্যা মামলার অভিযোগে পল্টন মডেল থানায় দায়ের করা মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রোববার (১২ এপ্রিল) এ আদেশ দেন।

এদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদেরকে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ফের রিমান্ডে নেওয়ার আবেদন করেন ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের এসআই তোফাজ্জল হোসেন। এ সময় রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন মহানগর পিপি ওমর ফারুক ফারুকী। 

তিনি বলেন, ঘটনার নেপথ্যের পরিকল্পনাকারী, অর্থ জোগানদাতা এবং অন্য জড়িতদের শনাক্ত করতে জিজ্ঞাসাবাদ জরুরি। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের বিষয়টিও গুরুত্বপূর্ণ। 

অপরদিকে আসামির পক্ষের আইনজীবী শাহীন মোর্শেদ রিমান্ডের আবেদন বাতিলপূর্বক জামিনের আবেদন করেন। 

শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ জামিনের আবেদন নাকচ করে রিমান্ডের এ আদেশ দেন।


মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালায়। কার্যালয়ে ভাঙচুর চালায়। কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালায়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। 

এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

এফআর
  বিষয়:   ডিজিএফআই  সাবেক  কর্মকর্তা  ফের  রিমান্ড 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: