বিয়ে করাটা ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ঢালিউড তারকা অপু বিশ্বাস আবারও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায়। পর্দায় খুব বেশি দেখা না গেলেও বিভিন্ন ইভেন্ট, ব্র্যান্ড প্রচারণা এবং

2026-04-13T08:54:55+00:00
2026-04-13T08:54:55+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
বিয়ে করাটা ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৮:৫৪ এএম 
অভিনেত্রী অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত
ঢালিউড তারকা অপু বিশ্বাস আবারও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায়। পর্দায় খুব বেশি দেখা না গেলেও বিভিন্ন ইভেন্ট, ব্র্যান্ড প্রচারণা এবং সামাজিক মাধ্যমে সক্রিয় উপস্থিতির কারণে বছরজুড়েই তিনি থাকেন দর্শক-ভক্তদের নজরে। তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে তার কাজ নয়, বরং নিজের জীবনের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে খোলামেলা স্বীকারোক্তি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে অপু বিশ্বাস স্পষ্টভাবে বলেন, অল্প বয়সে নেওয়া বিয়ের সিদ্ধান্তটি তার জন্য সঠিক ছিল না। তার ভাষায়, আবেগের বশবর্তী হয়ে নেওয়া এই সিদ্ধান্ত পরবর্তীতে তাকে অনেক কিছু শিখিয়েছে। তিনি মনে করেন, পরিণত বয়স ও মানসিক প্রস্তুতি ছাড়া বিয়ের মতো বড় সিদ্ধান্ত নেওয়া উচিত নয়- বিশেষ করে নারীদের ক্ষেত্রে।

Advertisement
এই বক্তব্যে অনেকেই দেখছেন এক ধরনের আত্মসমালোচনা, আবার কেউ কেউ এটিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সতর্কবার্তা হিসেবেও ব্যাখ্যা করছেন। কারণ, তার কথায় উঠে এসেছে অভিজ্ঞতার আলোকে জীবনকে নতুনভাবে দেখার দৃষ্টিভঙ্গি।
আরও পড়ুন

অপু বিশ্বাসের ব্যক্তিগত জীবন দীর্ঘদিন ধরেই আলোচনায়। ২০০৮ সালে তিনি বিয়ে করেন ঢালিউড সুপারস্টার শাকিব খানকে। যদিও বিষয়টি দীর্ঘ সময় গোপন রাখা হয়েছিল। পরে ২০১৭ সালে গণমাধ্যমে এসে তিনি নিজেই সেই সম্পর্কের কথা প্রকাশ করেন। পরবর্তীতে ২০১৮ সালে তাদের বিচ্ছেদ ঘটে। এই দম্পতির একটি পুত্র সন্তান রয়েছে।

বর্তমান সময়ে সমালোচনা ও ট্রল নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই অভিনেত্রী। তিনি জানান, নেতিবাচক মন্তব্যে ভেঙে পড়ার মানুষ তিনি নন; বরং বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো এড়িয়ে চলেন এবং কখনও কখনও সেগুলোকে উপভোগও করেন।

অভিনয় ক্যারিয়ার প্রসঙ্গে তিনি বলেন, সময়ের সঙ্গে সঙ্গে তার নিজস্ব পরিবর্তন এসেছে। আগে তিনি অনেক বেশি আবেগপ্রবণ ছিলেন, যা ক্যামেরার সামনে কখনও কখনও অনিয়ন্ত্রিতভাবে প্রকাশ পেত। এখন তিনি বুঝে গেছেন, ক্যামেরার সামনে প্রতিটি অভিব্যক্তিই দর্শকের জন্য- এখানে ব্যক্তিগত আবেগ নিয়ন্ত্রণ করাই পেশাদারিত্বের অংশ।

এদিকে, সর্বশেষ ঈদুল ফিতর উপলক্ষে তার অভিনীত ‘দুর্বার’ সিনেমাটি মুক্তি না পেলেও সামনে ঈদুল আজহা ঘিরে ‘সিক্রেট’ নামে নতুন একটি সিনেমা মুক্তির সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে এখনই নিশ্চিত কিছু জানাতে চাননি এই জনপ্রিয় নায়িকা।

এএডি/
  বিষয়:   বিয়ে  ভুল  সিদ্ধান্ত  অপু বিশ্বাস 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: