ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছেন জহির উদ্দিন স্বপন এবং প্রণয় ভার্মা। দুই দেশের মধ্যে

2026-04-13T13:14:42+00:00
2026-04-13T13:14:42+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১:১৪ পিএম 
তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ। ছবি : সংগৃহীত
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছেন জহির উদ্দিন স্বপন এবং প্রণয় ভার্মা। দুই দেশের মধ্যে কূটনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি আলোচনায় উঠে আসে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। বিশেষ করে দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, তথ্য বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো আরও সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়।
আরও পড়ুন

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা নতুন দায়িত্ব গ্রহণের জন্য জহির উদ্দিন স্বপনকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে সহযোগিতা আরও গভীর করার আশাবাদ ব্যক্ত করেন।

দুই পক্ষই মত দেন যে, নিয়মিত ও কার্যকর যোগাযোগই দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে পারে। বিশেষ করে সাংস্কৃতিক ও গণমাধ্যম সহযোগিতার ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হতে পারে বলে তারা আশা প্রকাশ করেন।

এএডি/
  বিষয়:   ভারত  বাংলাদেশ  সম্পর্ক  উন্নয়ন  যোগাযোগ  বাড়ানো  গুরুত্বারোপ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: