ট্রাম্পের হরমুজ অবরোধের সিদ্ধান্তের কড়া সমালোচনা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নৌ-অবরোধের কড়া সমালোচনা করেছে রাশিয়া। ক্রেমলিনের দাবি, যুক্তরাষ্ট্রের এই হঠকারী সিদ্ধান্তে আন্তর্জাতিক বাজারে

2026-04-13T18:12:29+00:00
2026-04-13T18:12:29+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ট্রাম্পের হরমুজ অবরোধের সিদ্ধান্তের কড়া সমালোচনা রাশিয়ার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৬:১২ পিএম 
সংগৃহীত ছবি
ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নৌ-অবরোধের কড়া সমালোচনা করেছে রাশিয়া। ক্রেমলিনের দাবি, যুক্তরাষ্ট্রের এই হঠকারী সিদ্ধান্তে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হবে এবং বিশ্ব অর্থনীতি নেতিবাচক পরিস্থিতির মুখে পড়বে। সোমবার (১৩ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই হুঁশিয়ারি দেন।

পেসকভ বলেন, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক বাজারের ওপর বিরূপ প্রভাব ফেলবে— এটি নিশ্চিতভাবেই বলা যায়। তবে পুরো বিষয়টি এখনো অস্পষ্ট থাকায় আমরা এখনই বিস্তারিত কোনো মন্তব্য করছি না।

Advertisement
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে রাশিয়ার দেওয়া প্রস্তাবের বিষয়েও কথা বলেন পেসকভ। তিনি জানান, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ার কাছে জমা রাখার বিষয়ে মস্কো একটি প্রস্তাব দিয়েছিল, তবে সেটি এখনো কার্যকর হয়নি। আমরা প্রস্তাবটি দিয়েছি এবং রাশিয়া এই সংকটের সমাধানে যেকোনো ধরনের সহায়তা করতে প্রস্তুত।

এদিকে সিএনএন-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সংঘাত শুরুর পর থেকেই রাশিয়া ইরানকে মার্কিন সৈন্য ও যুদ্ধজাহাজের অবস্থান সংক্রান্ত গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করে আসছে। এমনকি ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত রাশিয়ার উন্নত ড্রোন প্রযুক্তি ব্যবহার করে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ও উপসাগরীয় লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

সামরিকভাবে ইরানকে সহায়তার অভিযোগ থাকলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। গত কয়েক দিনে উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে একাধিক ফোনালাপে পুতিন এই সংকট নিরসনে রাশিয়ার পক্ষ থেকে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। 

/কহু
  বিষয়:   ইরান  যুদ্ধ  ট্রাম্প  ‍যুক্তরাষ্ট্র  রাশিয়া 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: