ইরানের ইউরেনিয়াম নিতে প্রস্তুত রাশিয়া : ক্রেমলিন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের সাথে আমেরিকার চলমান সংঘাত নিরসনে এবং সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে তেহরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের হেফাজতে নিতে আবারও

2026-04-14T12:22:25+00:00
2026-04-14T12:22:25+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরানের ইউরেনিয়াম নিতে প্রস্তুত রাশিয়া : ক্রেমলিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১২:২২ পিএম 
সংগৃহীত ছবি
ইরানের সাথে আমেরিকার চলমান সংঘাত নিরসনে এবং সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে তেহরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের হেফাজতে নিতে আবারও আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। সোমবার (১৩ এপ্রিল) ক্রেমলিনের পক্ষ থেকে এই প্রস্তাবের কথা জানানো হয়।

রাশিয়ার রাষ্ট্রীয় মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট পুতিন ইতিপূর্বে আমেরিকা এবং আঞ্চলিক দেশগুলোর সাথে আলোচনায় এই প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাব এখনও বহাল আছে, তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষদিকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধে গত সপ্তাহে ইরান ও আমেরিকার মধ্যে আলোচনা ব্যর্থ হয়। ফলে বিশ্ব অর্থনীতিতে চলমান অস্থিরতা ও প্রাণহানি থামার আশা আপাতত স্তিমিত হয়ে পড়েছে। বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার থাকা রাশিয়া শুরু থেকেই ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কাছে রাখার প্রস্তাব দিয়ে আসছে, যাতে পারমাণবিক নিরাপত্তার বিষয়ে একটি স্থায়ী সমাধান আসে।

এদিকে, পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ ‘হরমুজ প্রণালী’ অবরোধে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির কড়া সমালোচনা করেছে ক্রেমলিন। ইসরায়েল ও আমেরিকার হামলার পর থেকেই এই পথটি কার্যত অচল হয়ে আছে। এই প্রসঙ্গে পেসকভ সতর্ক করে বলেন, ‘এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক বাজারে নেতিবাচক প্রভাব ফেলতেই থাকবে।’


/কহু
  বিষয়:   ইরান  ইউরেনিয়াম  রাশিয়া 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: