ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ৫

আমতলী (বরগুনা) প্রতিনিধি

সারাদেশ

বরগুনার আমতলী উপজেলায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়েছেন।মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের

2026-04-14T23:42:09+00:00
2026-04-14T23:42:09+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ৫
আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১১:৪২ পিএম 
প্রতীকী ছবি
বরগুনার আমতলী উপজেলায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী ফায়ার সার্ভিসের অভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement
আহতরা হলেন—ফাহাদ, জসিম সিকদার, তুহিন, মিরাজুল ইসলাম, বেল্লাল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশাটি মহিষকাটা এলাকা থেকে আমতলীর দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে অটোরিকশায় থাকা চালকসহ সব যাত্রী গুরুতর আহত হন।


দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. পপি হালদার আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। পরে তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আমতলী থানার ওসি (তদন্ত) মুহাম্মদ সাইদুল ইসলাম জানান, আহতদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং ঘাতক ট্রাকটি আটকের বিষয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

এফআর
  বিষয়:   বরগুনা  ট্রাক  অটোরিকশা  মুখোমুখি  সংঘর্ষ  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: