অনুমতি ছাড়া হজে না যাওয়ার আহ্বান শায়খ সুদাইসের

সময়ের আলো ডেস্ক

ইসলাম

পবিত্র হজকে কেন্দ্র করে বিশ্বজুড়ে মুসলমানদের প্রস্তুতির মধ্যেই গুরুত্বপূর্ণ এক দিকনির্দেশনা দিয়েছেন হারামাইন প্রেসিডেন্সির প্রধান ও প্রধান ইমাম শায়খ ড.

2026-04-15T10:25:39+00:00
2026-04-15T10:25:39+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
ইসলাম
অনুমতি ছাড়া হজে না যাওয়ার আহ্বান শায়খ সুদাইসের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১০:২৫ এএম 
হারামাইন প্রেসিডেন্সির প্রধান ও প্রধান ইমাম শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস। ছবি : সংগৃহীত
পবিত্র হজকে কেন্দ্র করে বিশ্বজুড়ে মুসলমানদের প্রস্তুতির মধ্যেই গুরুত্বপূর্ণ এক দিকনির্দেশনা দিয়েছেন হারামাইন প্রেসিডেন্সির প্রধান ও প্রধান ইমাম শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস। তিনি জানিয়েছেন, সরকারি অনুমতি বা পারমিট ছাড়া হজ পালন করা ইসলামী শরিয়তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

সৌদি প্রেস এজেন্সিয়ে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, হজের মতো বৃহৎ ইবাদত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিয়ম-কানুন মেনে চলা অত্যন্ত জরুরি। পারমিট ব্যবস্থা শুধু প্রশাসনিক নিয়ম নয়, বরং এটি মানুষের নিরাপত্তা ও সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ উপায়।

শায়খ সুদাইসের মতে, হজে অংশগ্রহণকারীর সংখ্যা প্রতি বছর বিপুল হওয়ায় অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ, হাজিদের নিরাপত্তা নিশ্চিত করা, ইবাদতের পরিবেশ শান্ত রাখা।

এসব লক্ষ্য অর্জনের জন্য পারমিট ব্যবস্থা অপরিহার্য। ইসলামের মূল শিক্ষা অনুযায়ী, কোনো কাজ যদি অন্যের ক্ষতির কারণ হয়, তবে তা পরিহার করা উচিত- এই নীতির সঙ্গেই পারমিট বাধ্যতামূলক করার বিষয়টি যুক্ত।
আরও পড়ুন

তিনি সতর্ক করে বলেন, অনুমতি ছাড়া হজে অংশ নিলে শুধু ব্যক্তি নিজেই ঝুঁকিতে পড়েন না, বরং অন্য হাজিদের জন্যও সমস্যা তৈরি হতে পারে। এতে হজের সামগ্রিক শৃঙ্খলা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, যা ইসলামী দৃষ্টিকোণ থেকে অনুচিত।

হজ ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও কার্যকর করতে সৌদি সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন তিনি। উন্নত সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার ওপর জোর দেন।

শায়খ সুদাইস তার বক্তব্যে স্পষ্ট করেন, হজের পারমিট গ্রহণ করা কেবল আনুষ্ঠানিকতা নয়- এটি ইসলামী আইন বা ফিকাহ অনুযায়ী একটি দায়িত্বশীল পদক্ষেপ। তাই যারা হজে যেতে ইচ্ছুক, তাদের অবশ্যই নির্ধারিত নিয়ম মেনে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

এএডি/


  বিষয়:   অনুমতি  হজ  শায়খ  সুদাইস 


Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: