হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপনসহ ২ জন রিমান্ডে

আদালত প্রতিবেদক

আইন-আদালত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীর থানার হত্যা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি কামরুল হাসান রিপন

2026-04-15T14:48:01+00:00
2026-04-15T14:48:01+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আইন-আদালত
হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপনসহ ২ জন রিমান্ডে
আদালত প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ২:৪৮ পিএম 
স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপনসহ দুইজন রিমান্ডে। ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীর থানার হত্যা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি কামরুল হাসান রিপন ও যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্নাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করে পুলিশ।

এরপর মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই মো. নজরুল হাসান আসামিদেরকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনে বলা হয়, আসামিদের নেতৃত্বে এই মামলার ভিকটিমকে হত্যার ঘটনার সঙ্গে জড়িত আছে বলে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে।
আরও পড়ুন

মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে, কে কে কি নির্দেশনা দিয়েছে তাদের নাম ঠিকানা সংগ্রহ ও পলাতক আসামিদের গ্রেফতারে লক্ষ্যে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ড একান্ত প্রয়োজন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মো. পারভেজ মিয়া। ওইদিন বিকেল ৫টায় আসামিদের গুলিতে তিনি আহত হলে তাকে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

এএডি/
  বিষয়:   হত্যা  মামলা  স্বেচ্ছাসেবক  লীগ  নেতা  রিপন  রিমান্ড 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: