দেশে বীর মুক্তিযোদ্ধা ১ লাখ ৯৮ হাজার, বাড়ছে না ভাতা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বর্তমানে দেশে ১ লাখ ৯৮ হাজার ৩৭ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। বুধবার (১৫

2026-04-15T15:28:43+00:00
2026-04-15T15:29:36+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
দেশে বীর মুক্তিযোদ্ধা ১ লাখ ৯৮ হাজার, বাড়ছে না ভাতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৩:২৮ পিএম  আপডেট: ১৫.০৪.২০২৬ ৩:২৯ পিএম
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। ছবি : সংগৃহীত
বর্তমানে দেশে ১ লাখ ৯৮ হাজার ৩৭ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। সরকারি দলের সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (এমআইএস) সংরক্ষিত তথ্য অনুযায়ী এই তালিকা চূড়ান্ত করা হয়েছে।

তবে বীর মুক্তিযোদ্ধাদের জন্য আপাতত সম্মানি ভাতা বৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন মন্ত্রী। তিনি আরও জানান, উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা স্বাস্থ্য কমপ্লেক্স তৈরির পরিকল্পনা না থাকলেও তাদের চিকিৎসার জন্য বছরে ৪ হাজার টাকা ভাতা দেওয়া হচ্ছে এবং হাসপাতালে ভর্তির যাবতীয় বিল মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হচ্ছে।

পৃথক এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে অভিযোগ পাওয়া গেলে জামুকার উপকমিটি তদন্তের মাধ্যমে তা যাচাই করে। ২০২৪ সালের আগস্ট থেকে এ পর্যন্ত ৮৪২টি অভিযোগের মধ্যে ৪৮১ জনের গেজেট ও সনদ বাতিল করা হয়েছে। জামুকা প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত মোট ৬ হাজার ৪৬৫ জনের গেজেট বাতিলের সুপারিশ করা হয়েছে।



/কহু

  বিষয়:   মুক্তিযোদ্ধা  ভাতা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: