‘প্রাইভেট কোম্পানি ফ্লাইট অপারেট করতে চাইলে সরকার অবকাঠামো তৈরি করে দেবে’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোনো প্রাইভেট কোম্পানি যদি কুয়াকাটায় ফ্লাইট অপারেট করতে চায়, তাহলে সরকারের পক্ষ থেকে সেখানে অবকাঠামো তৈরি

2026-04-15T15:42:33+00:00
2026-04-15T15:42:33+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
কুয়াকাটা বিমানবন্দর স্থাপন প্রসঙ্গে প্রধানমন্ত্রী
‘প্রাইভেট কোম্পানি ফ্লাইট অপারেট করতে চাইলে সরকার অবকাঠামো তৈরি করে দেবে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৩:৪২ পিএম 
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোনো প্রাইভেট কোম্পানি যদি কুয়াকাটায় ফ্লাইট অপারেট করতে চায়, তাহলে সরকারের পক্ষ থেকে সেখানে অবকাঠামো তৈরি করে দেওয়ার চেষ্টা করা হবে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনে পটুয়াখালী-৪ আসনের এমপি এবিএম মোশাররফ হোসেন সম্পূরক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী এ কথা বলেন। 

পটুয়াখালী-৪ আসনের এমপি এবিএম মোশাররফ হোসেন সম্পূরক প্রশ্ন রেখে বলেন, ‘কুয়াকাটায় পর্যটন কেন্দ্র আছে, নৌ একটা ঘাঁটি আছে। ওখানে একটি ক্যান্টনমেন্ট আছে, পায়রা বন্দর আছে। এর সঙ্গে যদি দ্রুতগতিতে একটি বিমানবন্দর করা যায় তাহলে কুয়াকাটাকে হয়ত আরও একটি গুরুত্বপূর্ণ পর্যটন হিসেবে আমরা গড়ে তুলতে পারবো। বিমানবন্দর করা যায় কী না?’


জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘বিমানবন্দরের বিষয়টি অর্থনীতির সঙ্গে সম্পর্কিত। সেখানে বিমানের ফ্লাইট হয়ত পরিচালনা করা যাবে কিন্তু সেটি যদি লস হয় তাহলে পাবলিকের পকেট থেকে পয়সাটা যাবে। কাজেই সেটি বোধহয় বিজনেস ওয়াইজ খুব একটা ভালো হবে না। তবে কোনো প্রাইভেট কোম্পানি যদি সেখানে ফ্লাইট অপারেট করতে চায়, আমরা সরকারের পক্ষ থেকে সেখানে তাকে ইনফ্রাস্ট্রাকচারটা যতটুকু সম্ভব তৈরি করে দেওয়ার জন্য চেষ্টা করব। তবে অবশ্যই যাচাই বাছাইয়ের ভিত্তিতে আমাদের এটি করতে হবে।’

তিনি আরও বলেন, ‘সরকারের যেমন কোনো লোকসান হোক তা আমরা চাই না, তেমনি কোনো উদ্যোক্তা উদ্যোগ গ্রহণ করে ব্যর্থ হোক বা তাদের প্রচেষ্টা বিফলে যাক—সেটিও আমাদের কাম্য নয়।’

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   প্রাইভেট কোম্পানি  ফ্লাইট  কুয়াকাটা  বিমানবন্দর  প্রধানমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: