নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিকাশ লিমিটেড। মোবাইল ফোন ভিত্তিক অর্থ স্থানান্তর (এমএফএস) সেবাদানকারী প্রতিষ্ঠানটির ডাটা প্রোডাক্টস, ডাটা সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ডেপুটি জেনারেল ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১২ এপ্রিল থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৯ এপ্রিল পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম : বিকাশ লিমিটেড
পদের নাম : ডেপুটি জেনারেল ম্যানেজার
বিভাগ : ডাটা প্রোডাক্টস, ডাটা সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
পদসংখ্যা : ০১ টি
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা : ফিনটেক, টেলিকমিউনিকেশন, সফটওয়্যার ফার্ম, আইটি-সক্ষম পরিষেবা, ডাটা ও অ্যানালিটিক্স সংস্থায় কাজের দক্ষতা।
অভিজ্ঞতা : কমপক্ষে ৭ বছর
চাকরির ধরন : ফুলটাইম
কর্মক্ষেত্র : অফিসে
প্রার্থীর ধরন : নারী ও পুরুষ
বয়সসীমা : উল্লেখ নেই
কর্মস্থল : ঢাকা
বেতন : আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা : প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
/ইউএমএইচ