ঢাকায় ৩ দিনব্যাপী ‘সেইফকন ২০২৬’ আন্তর্জাতিক প্রদর্শনী শুরু

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

নবায়নযোগ্য জ্বালানি ও অবকাঠামো খাতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ১১তম সেইফকন-২০২৬।বৃহস্পতিবার (১৬ এপ্রিল)

2026-04-16T19:57:08+00:00
2026-04-16T19:57:08+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
বিবিধ
ঢাকায় ৩ দিনব্যাপী ‘সেইফকন ২০২৬’ আন্তর্জাতিক প্রদর্শনী শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৭:৫৭ পিএম 
তিন দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করছেন অতিথিরা। সংগৃহীত ছবি
নবায়নযোগ্য জ্বালানি ও অবকাঠামো খাতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ১১তম সেইফকন-২০২৬।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর কুড়িলে আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরা (আইসিসিবি)-তে প্রদর্শনীটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজনে এ প্রদর্শনী চলবে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনীটি।

আয়োজকরা জানান, এ প্রদর্শনীর মূল লক্ষ্য অবকাঠামো নির্মাণ, নবায়নযোগ্য জ্বালানি, স্মার্ট পাওয়ার ও লাইটিং, পানি ব্যবস্থাপনা, টিম্বার, ইঞ্জিনিয়ার্ড উডসহ সংশ্লিষ্ট আধুনিক প্রযুক্তির প্রসার ও উন্নয়ন। দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান এতে অংশ নিয়ে তাদের পণ্য, প্রযুক্তি ও উদ্ভাবনী সমাধান উপস্থাপন করছে।

তাদের মতে, এ আয়োজন ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি, প্রযুক্তি বিনিময় এবং নতুন বিনিয়োগের সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নীতিনির্ধারক, প্রকৌশলী, উদ্যোক্তা ও বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতাও বাড়াবে।


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশন (বিএসআরইএ)-এর সভাপতি মোস্তফা আল মাহমুদ, ঢাকায় নিযুক্ত তুরস্ক দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর বিলাল বেলিউর্ট, জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট আরেফিন রাফি আহমেদ, কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রোমোশন এজেন্সি (কেওটিআরএ)-এর ডেপুটি ডিরেক্টর সুনঘুন লি, চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি)-এর সহ-সভাপতি ওয়াং হংবো, বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআর)-এর সিনিয়র সহ-সভাপতি এ. জেড. এম. আজিজুর রহমান এবং সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফয়েজুল আলম।

আয়োজকরা আশা করছেন, সেইফকন-২০২৬ দেশের টেকসই অবকাঠামো উন্নয়ন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

সময়ের আলো/আআ


  বিষয়:   ঢাকায় ৩ দিনব্যাপী ‘সেইফকন ২০২৬’ আন্তর্জাতিক প্রদর্শনী শুরু 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: