মিরপুরে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে। বাংলাদেশ থেকে তো বটেই, বিশ্বের অন্যান্য প্রান্ত থেকেও এই সিরিজ দেখার ব্যবস্থা রয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে সম্প্রচারকারী চ্যানেলের একটি তালিকা প্রকাশ করেছে। বাংলাদেশে টি স্পোর্টস ও নাগরিক টিভিতে সম্প্রচার করা হবে এই সিরিজ। টিভিতে খেলা দেখতে না পেলেও ওটিটি প্ল্যাটফর্ম ট্যাপম্যাডে খেলা দেখার ব্যবস্থা রয়েছে। আর নিউজিল্যান্ডের স্কাই এনজেড টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ। এমনকি স্কাই এনজেড টিভির ওটিটি প্ল্যাটফর্মেও দেখা যাবে এই সিরিজ।
ভারত-নেপালে টিভিতে সম্প্রচার না করা হলেও সেসব দেশে বসবাসরত দর্শকেরা ফ্যানকোড নামের ওটিটি প্ল্যাটফর্মে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ দেখতে পারবেন। বিশ্বের অন্যান্য প্রান্তে টিভির পাশাপাশি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মেও এই সিরিজ সরাসরি সম্প্রচারের ব্যবস্থা রয়েছে।
চলুন তাহলে দেখে নেওয়া যাক, বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ কোন কোন দেশ থেকে কোন কোন চ্যানেলে সম্প্রচার করা হবে।
বাংলাদেশ
টিভি : টি স্পোর্টস ও নাগরিক টিভি
ওটিটি : ট্যাপম্যাড
নিউজিল্যান্ড
টিভি : স্কাই এনজেড
ওটিটি : স্কাই এনজেড
যুক্তরাজ্য (ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ড)
টিভি : টিএনটি স্পোর্টস
ওটিটি : টিএনটি স্পোর্টস
ভারত ও নেপাল
ওটিটি : ফ্যানকোড
পাকিস্তান
টিভি : পিটিভি স্পোর্টস
ওটিটি : ট্যাপম্যাড
অস্ট্রেলিয়া
টিভি : ফক্স স্পোর্টস
ওটিটি : ফক্স স্পোর্টস
উত্তর আমেরিকা ও মেনা (মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা)
ডিজিটাল : স্পোর্টস সেন্ট্রাল ডিআরএম
বিশ্বের অন্যান্য অঞ্চল
ডিজিটাল : স্পোর্টস সেন্ট্রাল ডিআরএম ডিআই
১৭ ও ২০ এপ্রিল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডে হবে মিরপুরে। তৃতীয় ওয়ানডে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে হবে। এরপর তিনটি-টোয়েন্টির প্রথম দুই টি-টোয়েন্টির ভেন্যুও চট্টগ্রাম। ২৭ ও ২৯ এপ্রিল মাঠে গড়াবে এই দুই ম্যাচ। তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টি হবে মিরপুরে।
সময়ের আলো/আআ