রিশাদ-মিরাজের ঘূর্ণিতে ৪ উইকেটের পতন কিউইদের

নিজস্ব প্রতিবেদক

খেলা

মিরপুরের হোম অব ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। বিশেষ করে স্পিন জাদুতে পথের ‘কাঁটা’ হয়ে থাকা

2026-04-17T13:38:53+00:00
2026-04-17T14:13:18+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
খেলা
রিশাদ-মিরাজের ঘূর্ণিতে ৪ উইকেটের পতন কিউইদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১:৩৮ পিএম  আপডেট: ১৭.০৪.২০২৬ ২:১৩ পিএম
ছবি : সংগৃহীত
মিরপুরের হোম অব ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। বিশেষ করে স্পিন জাদুতে পথের ‘কাঁটা’ হয়ে থাকা নিকোলসকে ফিরিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছেন লেগস্পিনার রিশাদ হোসেন। প্রতিবেদনটি লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৩১ ওভারে ৪ উইকেটে ১৫০ রান।

এর আগে ব্যাটিং বিপর্যয়ে পড়া কিউইদের হাল ধরেছিলেন হেনরি নিকোলস ও অধিনায়ক টম ল্যাথাম। তবে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেনের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৯ বলের ব্যবধানে ২ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় সফরকারীরা।

সেট ব্যাটার হেনরি নিকোলস আজ বাংলাদেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিলেন। তবে ২৮তম ওভারের পঞ্চম বলে রিশাদের বল রিভার্স সুইপ খেলতে গিয়ে আকাশে ক্যাচ তুলে দেন তিনি। উইকেটকিপার লিটন দাস সেই সহজ সুযোগ হাতছাড়া করেননি। ফলে ৮৩ বলে ৬৮ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন নিকোলস। ডিন ফক্সক্রফট এখন মুহাম্মদ আব্বাসের সঙ্গে ক্রিজে যোগ দিয়েছেন।

তার ঠিক আগের ওভারেই কিউই শিবিরে প্রথম আঘাত হানেন স্বাগতিক অধিনায়ক মিরাজ। ২৭তম ওভারের তৃতীয় বলে মিরাজের নিচু হয়ে আসা বলটি ব্যাকফুটে ডিফেন্ড করতে গিয়ে লাইন মিস করেন ল্যাথাম। সরাসরি বোল্ড হয়ে ১৫ বলে ১৪ রানে থামে নিউজিল্যান্ড অধিনায়কের ইনিংস।

ইনিংসের শুরুতে ৭ম ওভারে শরিফুল ইসলাম ফিরিয়েছিলেন নিক কেলিকে। এরপর নিকোলস ও উইল ইয়াং ৭৩ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু ২২তম ওভারে রিশাদ হোসেনের প্রথম বলে স্লিপে তানজিদ হাসানের দারুণ ক্যাচে পরিণত হন ইয়াং।

/কহু

  বিষয়:   ক্রিকেট  নিউজিল্যান্ড  বাংলাদেশ 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: