রাশেদ প্রধানের পিএস জনি পুলিশ হেফাজতে

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের ব্যক্তিগত সহকারী (পিএস) জনি নন্দীকে হেফাজতে নিয়েছেমোহাম্মদপুর থানা পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) রাশেদ

2026-04-17T14:38:26+00:00
2026-04-17T21:02:11+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
রাজনীতি
রাশেদ প্রধানের পিএস জনি পুলিশ হেফাজতে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ২:৩৮ পিএম  আপডেট: ১৭.০৪.২০২৬ ৯:০২ পিএম
রাশেদ প্রধানের পিএস জনি নন্দী। সংগৃহীত ছবি
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের ব্যক্তিগত সহকারী (পিএস) জনি নন্দীকে হেফাজতে নিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) রাশেদ প্রধানের বাসার সামনে থেকে তাকে আটক করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে 'কুলাঙ্গার' বলায় রাশেদ প্রধানের বাড়ির সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়। এ সময় কর্মসূচিতে হামলার অভিযোগে জনি নন্দীকে আটক করা হয়েছে বলে জানা গেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাশেদ প্রধানের বাড়ি লক্ষ্য করে একদল লোক ইট-পাটকেল ও জুতা নিক্ষেপ করেন। এ সময় কর্মসূচি পালনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জনিকে আটক করে পুলিশ।

মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগ এনে বিএনপি নেতাকর্মীরা রাশেদ প্রধানের বাসার সামনে মানববন্ধন করে। সেসময় রাশেদ প্রধানের ব্যক্তিগত সহকারী জনি নন্দী ইট নিয়ে তাদের উপর হামলার চেষ্টা চালায়। এ সময় পুলিশ তাকে হেফাজতে নেয়।

একটি ভিডিওতে দেখা যায়, একটি ইট নিয়ে জনী নন্দী দৌড়ে এসে একজনের মুখে মারার চেষ্টা করেন। এসময় তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে পুলিশ জনী নন্দীকে শার্টের কলার ধরে নিয়ে যায়।

  বিষয়:   রাশেদ  প্রধান  পিএস  জনি  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: