পেশাজীবী দলের আন্তর্জাতিক সম্পাদক হলেন সাখাওয়াত হোসেন

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মনোনীত হয়েছেন মোহাম্মদ সাখাওয়াত হোসেন।সম্প্রতি সংগঠনের

2026-10-07T15:55:46+00:00
2026-10-07T15:55:46+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
রাজনীতি
পেশাজীবী দলের আন্তর্জাতিক সম্পাদক হলেন সাখাওয়াত হোসেন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৩:৫৫ পিএম 
মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ছবি : সংগৃহীত
বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মনোনীত হয়েছেন মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

সম্প্রতি সংগঠনের সভাপতি আরিফুল ইসলাম জিয়া ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম রাসেল স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, সংগঠনের সাংগঠনিক গতিশীলতা, ত্যাগ ও নেতৃত্বের প্রতি আস্থা রেখে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সাখাওয়াত হোসেনকে সর্বসম্মতিক্রমে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।

এতে আরও বলা হয়- তার রাজনৈতিক অভিজ্ঞতা, নিষ্ঠা ও নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে। কেন্দ্রের নির্দেশনা মেনে নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে দলের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে তিনি ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বর্তমানে নিউ জার্সি স্টেইট (সাউথ) বিএনপি, আমেরিকার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   বিএনপি  পেশাজীবী দল 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: