সরকারের হানিমুন পিরিয়ড শেষ : জাবের

পঞ্চগড় প্রতিনিধি

রাজনীতি

শহিদদের স্মৃতি রক্ষা এবং বৈষম্যহীন বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা জিরোপয়েন্ট থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি

2026-10-07T19:46:58+00:00
2026-10-07T19:46:58+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
রাজনীতি
ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’
সরকারের হানিমুন পিরিয়ড শেষ : জাবের
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৭:৪৬ পিএম 
বাংলাবান্ধা জিরোপয়েন্ট থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। ছবি : সময়ের আলো
শহিদদের স্মৃতি রক্ষা এবং বৈষম্যহীন বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা জিরোপয়েন্ট থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। 

বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় দেশের উত্তরের শেষ প্রান্ত থেকে ৩৬ দিনব্যাপী এই দীর্ঘ পদযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনটির আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের।

তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে প্রতিদিন গড়ে ২০ কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইনকিলাব মঞ্চের উপস্থাপিত দাবিগুলো হলো— শহিদ ওসমান হাদি হত্যার বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা, গণভোটের মাধ্যমে প্রাপ্ত জনমতের ভিত্তিতে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং জুলাই অভ্যুত্থান, পিলখানা ট্র্যাজেডি ও শাপলা চত্বরের গণহত্যার বিচার নিশ্চিত করা।

পদযাত্রার শুভ সূচনালগ্নে আবদুল্লাহ আল জাবের বলেন, শহিদ ওসমান হাদি হত্যার বিচারের নামে যে দীর্ঘসূত্রিতা ও তদন্ত বারবার পেছানোর প্রহসন চলছে, আমরা তার প্রতিবাদে রাজপথে নেমেছি। এই বিচার দ্রুততম সময়ে সম্পন্ন করতে হবে। আমাদের এই ৩৬ দিনের কর্মসূচি কেবল একটি পদযাত্রা নয়, বরং এটি ইনসাফ প্রতিষ্ঠার লড়াই।

বর্তমান সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আরও বলেন, সরকারের ‘হানিমুন পিরিয়ড’ ইতোমধ্যে শেষ হয়েছে। সংস্কারের জন্য সরকার যে সময় পেয়েছিল, এখন তার ফলাফল দেখানোর সময় এসেছে। মানুষের ধৈর্য আর পরীক্ষা করবেন না। আমরা সরকারকে সজাগ ও সতর্ক হওয়ার আহ্বান জানাই।

তিনি আরও উল্লেখ করেন, এই দাবিগুলো শুধু ইনকিলাব মঞ্চের নয়, বরং বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণের। জুলাইয়ের শহিদ পরিবার, পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের পরিবার এবং শাপলা চত্বরে প্রাণ হারানোদের স্বজনরা আজও ন্যায়বিচারের অপেক্ষায় প্রহর গুনছেন। অনতিবিলম্বে এসব গণহত্যার বিচার ও জুলাই সনদের দাবি বাস্তবায়নে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বাংলাবান্ধা থেকে শুরু হওয়া এই কাফেলা প্রতিদিন ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জনপদে সাধারণ মানুষের কাছে তাদের বার্তা পৌঁছে দেবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   ইনকিলাব  ইনকিলাব মঞ্চ  মার্চ ফর ইনসাফ  সরকার  হানিমুন পিরিয়ড  জাবের  সময়ের আলো  পঞ্চগড়  তেঁতুলিয়া  উপজেলা  বাংলাবান্ধা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: