মাদারীপুরের শিবচর উপজেলায় জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে যুবদল, ছাত্রদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে শিবচর পৌর বাজারের লালন মঞ্চে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভকারীরা রাশেদ প্রধানের ছবিতে জুতা নিক্ষেপ করেন এবং তা মাড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য গ্রহণযোগ্য নয়। তারা এ ধরনের বক্তব্যের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
কর্মসূচি শেষে নেতারা জানান, সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কর্মসূচি দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি জিন্নাত ওয়ালীদ খান, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল শিকদারসহ দলীয় নেতাকর্মীরা।