সৌদি আরবে গেলেন ২৮১২ হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

উদ্বোধনের পর প্রথম দিন শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত সাতটি ফ্লাইটের মাধ্যমে সৌদি আরবে গেলেন ২ হাজার ৮১২ জন

2026-04-18T16:54:57+00:00
2026-04-18T16:54:57+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
জাতীয়
সৌদি আরবে গেলেন ২৮১২ হজযাত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৪:৫৪ পিএম   (ভিজিট : ৩৪)
হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
উদ্বোধনের পর প্রথম দিন শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত সাতটি ফ্লাইটের মাধ্যমে সৌদি আরবে গেলেন ২ হাজার ৮১২ জন বাংলাদেশি হজযাত্রী। জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চারটি ফ্লাইটে এক হাজার ৬৪৭ জন এবং সৌদি এয়ারলাইন্সের তিনটি ফ্লাইটের মাধ্যমে এক হাজার ১৬৫ জন সৌদি আরব গেছেন। 

আশকোনা হজ অফিসের এক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।

এতে বলা হয়েছে, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট ৭৮ হাজার ৫০০ জন হজে যাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন। 

জানা গেছে, এবার বেসরকারি ব্যবস্থাপনায় হজ পরিচালনাকারী এজেন্সির সংখ্যা ৬৬০টি। এরমধ্যে লিড এজেন্সি ৩০টি, বাকি ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি। 

মোট ৭৮ হাজার ১৩৯ জনের ভিসা পাওয়া গেছে। 

সৌদি আরব যাওয়ার মোট ফ্লাইট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০০টি, সৌদি এয়ারলাইন্সের ৭৫টি এবং ফ্লাই নাস এয়ারলাইন্সের ৩০টি।  

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। 

উল্লেখ্য, শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 


  বিষয়:   সৌদি  আরব  ফ্লাইট  হজ  যাত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: