ঢাকায় ২ দিনব্যাপী জার্নালিজম কনফারেন্স শুরু ৮ মে

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

ঢাকায় ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে মিডিয়া রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর দ্য ডেইলি স্টার

2026-04-19T23:33:56+00:00
2026-04-19T23:33:56+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
বিবিধ
ঢাকায় ২ দিনব্যাপী জার্নালিজম কনফারেন্স শুরু ৮ মে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ১১:৩৩ পিএম 
সংগৃহীত ছবি
ঢাকায় ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে মিডিয়া রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।

তিনি বলেন, আগামী ৮ ও ৯ মে রাজধানীর হোটেল রেডিসনে অনুষ্ঠিত হতে এই সম্মেলনে সাংবাদিক, সম্পাদক, গবেষক, নাগরিক সমাজ ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা অংশ নেবেন।

হাসিবুর রহমান জানান, সম্মেলনের মূল উদ্দেশ্য হলো সাংবাদিকতার অংশীজনদের মধ্যে একটি সমন্বিত প্ল্যাটফর্ম তৈরি করা। এর মাধ্যমে সাংবাদিকতার মান উন্নয়ন এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে দেশীয় সাংবাদিকদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে। 

তিনি বলেন, বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রায় সংবাদমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতার পাশাপাশি প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নৈতিকতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

কনফারেন্সে মোট ১২টি সেশন অনুষ্ঠিত হবে, যেখানে ২০ জনের বেশি আলোচক এবং ৫০০-এর বেশি অংশগ্রহণকারী উপস্থিত থাকবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। এতে ১০টিরও বেশি দেশের বিশেষজ্ঞ যোগ দেবেন। আগামী ৫ মে এমআরডিআইয়ের ২৫ বছর পূর্তি উপলক্ষে এই সম্মেলনের সময় নির্ধারণ করা হয়েছে।


সম্মেলনের কার্যক্রমে থাকবে প্লেনারি সেশন, থিমেটিক সেশন, প্যারালাল ট্র্যাক এবং বিশেষ মাস্টার ক্লাস। অংশগ্রহণের জন্য নির্দিষ্ট মাইক্রোসাইটের (www.bdjc.mrdibd.org) মাধ্যমে নিবন্ধন করতে হবে। বৃহস্পতিবার দিবাগত রাত (১৭ এপ্রিল) ১২টা ১ মিনিট থেকে এই নিবন্ধন শুরু হবে। ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে আবেদন গ্রহণ করা হলেও চূড়ান্ত নির্বাচন করবেন আয়োজকরা।

এছাড়া ঢাকার বাইরে কর্মরত ১৫ জন সাংবাদিকের জন্য ফেলোশিপের সুযোগ ঘোষণা করা হয়েছে। আগ্রহীদের স্টোরি আইডিয়া জমা দিতে হবে। নির্বাচিতরা এমআরডিআইয়ের মেন্টরশিপ সহায়তা পাবেন এবং প্রয়োজনে রিপোর্টিং ব্যয়ও সংস্থাটি বহন করবে।

সময়ের আরো/আআ


  বিষয়:   ঢাকা  জার্নালিজম  কনফারেন্স 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: