‘জাতীয় পর্যায়ে মুক্তিযুদ্ধের ইতিহাস এখনো সুসংহতভাবে প্রতিষ্ঠিত হয়নি’

জবি প্রতিনিধি

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেছেন, স্বাধীনতার ৫৬ বছর হলেও বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রকৃত ও নির্ভুল ইতিহাস এখনো রচিত

2026-04-20T18:29:05+00:00
2026-04-20T18:29:05+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
‘জাতীয় পর্যায়ে মুক্তিযুদ্ধের ইতিহাস এখনো সুসংহতভাবে প্রতিষ্ঠিত হয়নি’
জবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৬:২৯ পিএম 
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দিন। ছবি : সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেছেন, স্বাধীনতার ৫৬ বছর হলেও বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রকৃত ও নির্ভুল ইতিহাস এখনো রচিত হয়নি, যা জাতির জন্য এক বড় কলঙ্ক। মহান মুক্তিযুদ্ধে আপামর বাঙালির পাশাপাশি পুলিশ, আনসার ও ইপিআর সদস্যদের অবদান ছিল অনস্বীকার্য।

সোমবার (২০ এপ্রিল) জবি ক্যাম্পাসে ‘অপারেশন সার্চলাইট ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূচনা: ইতিহাসের প্রামাণ্য আখ্যানের সন্ধানে’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। 

উপাচার্য আরও বলেন, মিথ্যার ওপর প্রতিষ্ঠিত ইতিহাস পরিহার করে বাস্তবভিত্তিক ও নিরপেক্ষ ইতিহাস সামনে নিয়ে আসতে হবে। 

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, এখনো মুক্তিযুদ্ধে শহীদের সঠিক সংখ্যা কিংবা শহিদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা নির্ধারণ করা সম্ভব হয়নি। জাতীয় পর্যায়ে মুক্তিযুদ্ধের ইতিহাস এখনো সুসংহতভাবে প্রতিষ্ঠিত হয়নি বলেও তিনি মন্তব্য করেন। ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিক ইতিহাস পৌঁছে দিতে একটি সমন্বিত ও সুস্পষ্ট সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি স্বাধীনতা যুদ্ধ নিয়ে বিভক্তি ও ইতিহাস বিকৃতির প্রবণতা থেকে মুক্তির আহ্বান জানান।
আরও পড়ুন

সেমিনারে প্রধান বক্তার বক্তব্যে ড. সলিমুল্লাহ খান বলেন, সঠিক ইতিহাসচর্চা এবং রাষ্ট্রীয় বয়ানের বাইরে মুক্তিযুদ্ধের সূচনাপর্বের বহুমাত্রিক বিশ্লেষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের ‘অপারেশন সার্চলাইট’ ছিল পাকিস্তানি সামরিক জান্তার সুপরিকল্পিত দমন-পীড়ন, যা বাঙালির সশস্ত্র প্রতিরোধ ও মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করে। তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস বুঝতে রাজনৈতিক-ঐতিহাসিক প্রেক্ষাপট, বহুমাত্রিক উৎস, প্রত্যক্ষদর্শীর বয়ান, আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও সমকালীন দলিল ব্যবহারের ওপর জোর দেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন, এই হত্যাযজ্ঞ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে গণহত্যার শামিল, তবে এর পূর্ণাঙ্গ দলিলীকরণ এখনো জরুরি। সত্য অনুসন্ধানে নতুন প্রশ্ন তোলা ও তথ্যনির্ভর গবেষণার আহ্বানও জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ড. মোঃ আনিসুর রহমান। সেমিনারের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকবৃন্দ অংশগ্রহণ করেন।

এএডি/


  বিষয়:   জবি  জাতীয়  মুক্তিযুদ্ধ  ইতিহাস  প্রতিষ্ঠিত  উপাচার্য 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: