ইরানের ইউরেনিয়াম বের করা একটি দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের পরমাণু স্থাপনা থেকে ইউরেনিয়াম উদ্ধারের বিষয়টি নিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ একটি বিস্ফোরক পোস্ট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট

2026-04-21T11:53:50+00:00
2026-04-21T11:53:50+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরানের ইউরেনিয়াম বের করা একটি দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১১:৫৩ এএম 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ইরানের পরমাণু স্থাপনা থেকে ইউরেনিয়াম উদ্ধারের বিষয়টি নিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ একটি বিস্ফোরক পোস্ট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি গত জুনে ইরানের পরমাণু প্রকল্প লক্ষ্য করে চালানো মার্কিন সামরিক অভিযান ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর সাফল্যের খতিয়ান তুলে ধরেন।

প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে দাবি করেন, অপারেশন মিডনাইট হ্যামার ইরানের পরমাণু ক্ষেত্রগুলোকে পুরোপুরি ধুলোয় মিশিয়ে দিয়েছে। তাই এখন সেখান থেকে ধ্বংসাবশেষ বা ইউরেনিয়াম খুঁড়ে বের করা একটি দীর্ঘ এবং কঠিন প্রক্রিয়া হবে।

উল্লেখ্য, গত বছরের জুন মাসে অপারেশন মিডনাইট হ্যামার কোডনামে মার্কিন বাহিনী ইরানে একটি বিশাল সামরিক অভিযান চালায়। ওই অভিযানে ১২৫টি মার্কিন যুদ্ধবিমান একযোগে ইরানের তিনটি প্রধান পরমাণু স্থাপনা— ফোরদো, নাতাঞ্জ এবং ইসফাহানে হামলা চালিয়েছিল। 

পোস্টের শেষাংশে ট্রাম্প স্বভাবসুলভ ভঙ্গিতে মার্কিন মূলধারার গণমাধ্যমের সমালোচনা করে বলেন, ফেক নিউজ সিএনএন এবং অন্যান্য দুর্নীতিবাজ মিডিয়া নেটওয়ার্ক আমাদের দক্ষ বৈমানিকদের প্রাপ্য কৃতিত্ব দিতে ব্যর্থ হয়েছে। তারা সবসময়ই আমাদের সাফল্যকে ছোট করে দেখানোর চেষ্টা করে। এরা আসলে পরাজিত শক্তি!

গত জুনের সেই বিধ্বংসী বিমান হামলার পর এই প্রথম ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে পরমাণু স্থাপনাগুলোর বর্তমান অবস্থা নিয়ে এমন কড়া মন্তব্য এলো। এর ফলে মধ্যপ্রাচ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার উত্তেজনা নতুন মাত্রা পাবে বলে মনে করা হচ্ছে।

/কহু
  বিষয়:   ইরান-যুক্তরাষ্ট্র  বৈঠক 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: