নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কারা অধিদফতর। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ১৭তম গ্রেডে ৪৭২ ‘কারারক্ষী ও মহিলা কারারক্ষী’ নিয়োগে ২৯ মার্চ এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন ৯ এপ্রিল সকাল ১০টা থেকে শুরু হয়েছে, যা চলবে ৩০ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম : কারা অধিদফতর
পদের নাম : কারারক্ষী
পদসংখ্যা : ৪৫০টি
বেতন স্কেল : ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)
আবেদনের যোগ্যতা : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
উচ্চতা : অন্যূন ১.৬৭ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) হতে হবে
পদের নাম : মহিলা কারারক্ষী
পদসংখ্যা : ২২টি
বেতন স্কেল : ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)
আবেদনের যোগ্যতা : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
উচ্চতা : অন্যূন ১.৬৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি) হতে হবে
প্রার্থীর বয়স : ১৮-২১ বছর (১ এপ্রিল ২০২৬ তারিখে)
বৈবাহিক অবস্থা : প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা এখানে
ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে
ক্লিক করুন।
আবেদন ফি : টেলিটক প্রিপেইড নম্বর থেকে আবেদন ফি বাবদ ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
/ইউএমএইচ