বাংলাদেশকে শাস্তি দিল আইসিসি

সময়ের আলো ডেস্ক

খেলা

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বৃহস্পতিবার সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ ও নিউজিল্যান্ড মুখোমুখি হতে যাচ্ছে। তবে ম্যাচ

2026-04-22T18:13:53+00:00
2026-04-22T18:13:53+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
বাংলাদেশকে শাস্তি দিল আইসিসি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৬:১৩ পিএম 
টাইগারদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। ছবি: সংগৃহীত
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বৃহস্পতিবার সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ ও নিউজিল্যান্ড মুখোমুখি হতে যাচ্ছে। তবে ম্যাচ শুরু হওয়ার আগেই মেহেদী হাসান মিরাজের দলকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

স্লো-ওভার রেটের শাস্তি হিসেবে টাইগারদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে বলে জানা গেছে। বুধবার (২২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি এই শাস্তির কথা নিশ্চিত করেছে।


দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভার কম বোলিং করেছিল বাংলাদেশ। মাঠের আম্পায়ারদের অভিযোগের প্রেক্ষিতে শাস্তি দিয়েছেন আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।

আইসিসির খেলোয়াড় ও স্টাফদের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ মূলত স্লো ওভার রেটের শাস্তির সঙ্গে জড়িত। এই অনুচ্ছেদ অনুযায়ী নির্ধারিত সময়ের চেয়ে প্রত্যেক ওভার কম বোলিং করায় ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করা হয়। বাংলাদেশ ২ ওভার কম বোলিং করায় ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। মিরাজ দোষ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   বাংলাদেশ  শাস্তি  আইসিসি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: